Saturday, April 4, 2026

স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের সমস্ত মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রত্যেকের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড চালু হবে আগামী ১ ডিসেম্বর থেকে।
তবে অন্য কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকলে এই সুবিধে পাওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই রাজ্যের সাড়ে সাত কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আছেন৷ রাজ্যের আরও আড়াই কোটি মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ রাজ্যের প্রতিটি পরিবারকেই স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেওয়া হবে৷
স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখালে বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে৷
প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাওয়া যাবে এই প্রকল্পে৷
স্মার্ট কার্ডের মধ্যে পরিবারের প্রত্যেকের নাম থাকবে৷ ১ ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প শুরু হলে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য নাম নথিভুক্ত করা যাবে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রায় দেড় হাজার হাসপাতাল স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নথিভুক্ত আছে৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পরিষেবা দিতে প্রতি বছর রাজ্যের ২ হাজার কোটি টাকা ব্যয় হবে৷ তিনি বলেন, ‘এই পরিষেবা আমাদের রাজ্যে সামাজিক সুরক্ষায় নতুন মুকুট যুক্ত করল৷ সরকার যখন দু’ মাস ধরে দুয়ারে দুয়ারে ক্যাম্প করবে তখন একদিন গিয়ে নাম লিখিয়ে আসুন৷ যেদিন কার্ড নিয়ে আসতে বলবে গিয়ে নিয়ে আসবেন৷’ সমাজের সর্বস্তরের মানুষই স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধে পাবে৷ মুখ্যমন্ত্রীর দাবি,
রাজ্য সরকারের এই প্রকল্প গোটা বিশ্বেই নজির সৃষ্টি করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...