Wednesday, June 24, 2026

তারাতলায় মিডিয়ার ফুটেজ নিতে গিয়ে বেইজ্জত কৈলাশ

Date:

Share post:

রাজ্যের সব জায়গায় তিনি যেতে চান। সব আন্দোলনের ফুটেজে তিনি থাকতে চান। নিজের গ্রহণযোগ্যতা বোঝাতেই এই কষ্টাতীত চেষ্টা। কৈলাশ বিজয়বর্গীয়র এহেন চেষ্টায় বৃহস্পতিবার জল ঢেলে দিল পুলিশ।

আরও পড়ুন : তারাতলা ব্রিজ চালু করতে বিজেপির মিছিল ঘিরে হঠাৎ ধুন্ধুমার কাণ্ড

তারাতলায় ব্রিজ চালুর দাবিতে বিজেপির মিছিল-বিক্ষোভ ঘিরে তারাতলা এলাকা সামান্য উত্তপ্ত হতেই সব ছেড়ে দিয়ে ঘটনাস্থলে চলে আসেন কৈলাশ। আন্দোলনের ইতিহাসটা না জেনেই তিনি পুলিশের বিরুদ্ধে তোপ দাগদে শুরু করেন। বলেন, বিনা প্ররোচনায় পুলিশ হামলা চালিয়েছে, মহিলাদের উপরও হামলা হয়েছে। এরপর কৈলাশ গ্রেফতার হওয়া কর্মীদের বাসে উঠে পড়েন। বলা হয়, তাঁকে গ্রেফতার হয়েছে। যদিও পুলিশের তরফে সাফ জানানো হয় কৈলাশকে মোটেই গ্রেফতার করা হয়নি। তিনি নিজেই উঠেছেন। আবার নিজেই নেমে চলে যান। তাঁকে গ্রেফতার করা হয়নি। এক সময় দেখা যায় কৈলাশ গ্রেফতার করার চাপ দিতে থাকেন। কিন্তু পুলিশ তাঁকে কার্যত উপেক্ষা করে। ফলে ফুটেজ নিতে এসে বেইজ্জত হলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...