Friday, April 3, 2026

দু-বছর ইপিএফ-র টাকা দেবে কেন্দ্র: কারা পাবেন সেই সুবিধা?

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের প্যাকেজের অধীন আগামী দু’বছর পর্যন্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের টাকা দেবে কেন্দ্রীয় সরকার। কিন্তু কারা পাবেন সেই সুবিধা? মহামারির জেরে কেন্দ্রীয় সরকার একাধিক যোজনা চালু করেছে ৷ সরকার চতুর্থ প্যাকেজ আত্মনির্ভর ভারত রোজগার যোজনা শুরু করেছে ৷ এই স্কিম ১ অক্টোবর ২০২০ লাগু করা হয়েছে৷ এই যোজনায় ৩০ জুন ২০২১ পর্যন্ত থাকবে৷

এই যোজনার মাধ্যমে যে সংস্থাগুলি নতুন লোকজনকে রোজগার দিচ্ছে অর্থাৎ যাদের আগে থেকে EPFO কভার নেই তারা এই সুবিধা পাবেন ৷ মাসে ১৫,০০০ টাকার কম বেতন পায় যাঁরা বা ১ মার্চ ২০২০ থেকে ৩১ সেপ্টেম্বর ২০২০-এর মধ্যে চাকরি হারিয়েছেন যাঁরা তারা এই সুবিধা পাবেন।

যোজনায় সেই সব কর্মীদের ইপিএফও-এর সঙ্গে যুক্ত করা হবে যারা এখনও রেজিস্টার্ড নয়। এই যোজনায় ইপিএফও-র সঙ্গে যুক্ত কর্মচারীদের পিএফ ফান্ডে দু’বছর পর্যন্ত ২৪ শতাংশ অংশ সরকার দেবে ৷

কেন্দ্র আগামী ২ বছর পর্যন্ত সাবসিডি দেবে ৷ যে সমস্ত সংস্থায় ১০০০ পর্যন্ত কর্মচারী রয়েছে তাদের ১২ শতাংশ কর্মচারী ও ১২ শতাংশ নিয়োগকর্তার অংশ সরকার দেবে ৷ ১০০০ এর বেশি কর্মচারী রয়েছে যে সংস্থায় কেন্দ্র কর্মচারীদেরও ১২ শতাংশ অংশ দেবে ৷ ৬৫ শতাংশ সংস্থা এই কভারের মধ্যে চলে আসবে ৷
সাধারণত পিএফ ফান্ডে ১২ শতাংশ কন্ট্রিবিউশন কর্মচারীরা করে থাকেন আর বাকি ১২ শতাংশ সংস্থা জমা দেবে ৷ এই টাকা সরকার পিএফ অ্যাকাউন্টে জমা করবে ৷ এই যোজনায় কেবল তারা সুবিধা পাবেন যাঁদের ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বর চাকরি চলে গিয়েছে এবং ১ অক্টোবরের পর ফের চাকরি পেয়ে গিয়েছেন ৷
এর জন্য আধারের সঙ্গে ইউএএন নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷

আরও পড়ুন-জেলে বসে এনডিএ বিধায়কদের ফোনে টোপ লালুর, অভিযোগ বিজেপির

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...