Wednesday, June 24, 2026

প্রয়াত ফুটবলের রাজপুত্র, তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব

Date:

Share post:

সর্বকালের অন‍্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬০ বছর বয়সে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন ফুটবলের রাজপুত্র।

ফুটবলের রাজপুত্র। হ‍্যাঁ, তাঁর ক্ষেত্রেই এই উক্তিটি ব‍্যবহার করেন ফুটবল বিশ্ব। ১৯৭৭ সালে দেশের জার্সি গায়ে আত্মপ্রকাশ ঘটে দিয়েগোর। ১৯৮২ সালে বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে মাঠে নামেন তিনি। এরপর ইতিহাস। তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়ে যায় গোটা বিশ্ব। ১৯৮৬ র বিশ্বকাপ। একার দক্ষতায় দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। সেই বিশ্বকাপে ‘হ‍্যান্ড অফ গড’ নামে পরিচিতি পান দিয়েগো। ইংল‍্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল হক বা সাতজনকে কাটিয়ে গোল, ৮৬ র বিশ্বকাপে একের পর এক ফুটবল জাদুতে মুগ্ধ করেন ফুটবল রাজপুত্র। এরপরও ১৯৯০ বিশ্বকাপেও মারাদোনার বাঁ পায়ের জাদু ঝলকানি দেখতে পায় গোটা বিশ্ব। ১৯৯৪ সালে শেষবারের মতন দেশের জার্সি গায়ে নামেন মারাদোনা। দেশের জার্সিতে ৯১ ম‍্যাচে ৩৪ গোল করেন ফুটবল রাজপুত্র।

শুধু দেশ নয়, ক্লাবস্তরেও সাফল‍্যের সিঁড়ি ছুঁয়েছেন মারাদোনা। ১৯৮১ সালে বোকা জুনিয়রসে সই করেন তিনি। বোকা জুনিয়রস এর হয়ে ৪০ ম‍্যাচে ২৮ গোল করেন দিয়েগো। ১৯৮২তে সই করেন বার্সেলোনায়। সেখানেও দুরন্ত প‍্যারফম্যান্স ফুটবল রাজপুত্রের। ৩৬ ম‍্যাচে ২২ গোল করেন তিনি । এরপর ১৯৮৪ সালে যোগ দেন নেপোলিতে। ১৯৯১ পর্যন্ত নেপোলির জার্সি গায়ে চাপান দিয়েগো। ১৯৯৭ সালে ফুটবল থেকে অবসর নেন তিনি।

শুধু ফুটবলার নয়। কোচ হিসাবেও মাঠে দেখা গিয়েছে মারাদোনাকে। ২০০৮ সালে আর্জেন্তিনার দায়িত্ব নেন তিনি। দেশ ছাড়াও রেসিং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে কোচিং করান দিয়েগো। ফুটবল ছাড়াও তাঁর বর্নময় জীবনের জন‍্য সংবাদ শিরোনামে উঠে আসেন মারাদোনা।

আরও পড়ুন- ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...