Wednesday, June 24, 2026

প্রতিবাদী কৃষকদের আটকাতে দিল্লির সীমানা সিল করল পুলিশ, চলছে বিক্ষোভ

Date:

Share post:

কৃষি আইনের প্রতিবাদে চারপাশের রাজ্যগুলি থেকে কাতারে কাতারে কৃষক মিছিল করে রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। কালা আইনের প্রতিবাদে বামপন্থীদের ডাকা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কৃষকরা। মুখে শ্লোগান: দিল্লি চল। দাবি, কৃষকবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারী কৃষকদের বক্তব্য, শিল্পপতিদের স্বার্থে আনা হয়েছে আইন। এই আইন শুধু কৃষক নয়, সমাজের সর্বস্তরের সাধারণ মানুষকে বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে। কৃষক সমাজকে পুঁজিপতিদের হাতে প্রতারিত হওয়ার বন্দোবস্ত করেছে এই কালা কানুন।

আরও পড়ুন:অভিশপ্ত মুম্বই: এক যুগ পর ফিরে দেখা ২৬/১১

বৃহস্পতিবার শীতের সকালে সারিবদ্ধ কৃষকদের মিছিল ও জমায়েত আটকাতে সক্রিয় হয়ে নেমে পড়েছে দিল্লি পুলিশ। করোনা মহামারির কথা বলে প্রতিবাদীদের দিল্লি ঢোকা আটকাতে রাজধানীর সমস্ত সীমানা সিল করে দেওয়া হয়েছে। জাতীয় সড়কের উপর ব্যারিকেড বসিয়ে আটকানো হচ্ছে কৃষকদের। সেইসঙ্গে জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। দিল্লির পার্শ্ববর্তী পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে অসংখ্য কৃষক বিক্ষোভে যোগ দিয়েছেন। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকেও কৃষকদের আসার খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা দিল্লি পুলিশ প্রতিবাদী কৃষকদের দমন পীড়নের পথ নিলেও কৃষক আন্দোলনকে সমর্থনের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ন্যায্য দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। শান্তিপূর্ণ আন্দোলনে বলপ্রয়োগ অত্যন্ত অন্যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...