Saturday, April 4, 2026

তারাতলা ব্রিজ চালু করতে বিজেপির মিছিল ঘিরে হঠাৎ ধুন্ধুমার কাণ্ড

Date:

Share post:

তারাতলা ব্রিজ অবিলম্বে চালু করার দাবিতে বিজেপির বিক্ষোভ। আর তার জেরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই অশান্তি ছড়ায় তারাতলায়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। বেশ কয়েকজন এই ঘটনায় আহত হন। বিজেপির অভিযোগ, বিনা প্ররোচনায় পুলিশ হামলা চালিয়েছে। পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা আসলে ফুটেজ খাওয়ার প্রতিযোগিতা। ভারত বনধের ডাক দিয়েছিল বামেরা। সকাল থেকে তারা ফুটেজে রয়েছে। সেখানে ভাগ বসাতেই এই হুজ্জতি। এতে তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই। সরকার আগেই জানিয়েছে, খুব শীঘ্র খুলে যাবে তারাতলা ব্রিজ। তাহলে কেন এই নাটক? আসলে ধ্বংসাত্মক, নেতিবাচক রাজনীতির প্রতিযোগিতা চলছে বিরোধীদের মধ্যে।

আরও পড়ুন : সকাল থেকেই রাস্তায় বনধ সমর্থকরা, শহর-জেলায় বিক্ষিপ্ত অবরোধ

বামেদের ভারত বনধে রাজ্য সরকারের সক্রিয় বাধা না থাকায় অনেক জায়গাতেই বনধের প্রভাব চোখে পড়ে। এর মাঝে হঠাৎই দুপুরে লরিতে করে কর্মী সমর্থকদের নিয়ে এসে তারাতলায় ব্রিজ চালু করার দাবি জানাতে থাকে। সব মিলিয়ে মেরেকেটে শ’দেড়েক কর্মী-সমর্থক ছিলেন। রাস্তা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে পুলিশ। কিন্তু না শোনায় লাঠি চালায়। পাল্টা বিজেপি সমর্থকরা গার্ড রেল, বাইক, স্কুটার ভাঙচুর চালায়। বিনা অনুমতিতে মিছিল ও অবরোধের কারণে সদস্য-সমর্থকদের গ্রেফতার করে বাসে তোলার চেষ্টা হলে ফের পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষ বাধে। এর মাঝে ঘটনাস্থলে আসেন বিজেপির দিল্লির নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর দাবি, বিনা প্ররোচনায় মহিলাদের উপর হামলা চালানো হয়। আহত হয়েছেন অনেকে। কৈলাশের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জামিন না দিলে তিনিও গ্রেফতার বরণ করবেন। এ নিয়ে দীর্ঘক্ষণ বাদানুবাদ চলে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...