Tuesday, June 23, 2026

সকাল থেকেই রাস্তায় বনধ সমর্থকরা, শহর-জেলায় বিক্ষিপ্ত অবরোধ

Date:

Share post:

বামেদের শ্রমিক, কৃষক ও গণসংগঠনের ডাকা সারা ভারত ধর্মঘটে সকালের দিকে মিশ্র সাড়া মিলেছে রাজ্যে। সাধারণ ধর্মঘটে সকাকের দিকে বেশ কিছু জায়গায় বিঘ্নিত রেল চলাচল। চলছে পথ অবরোধও। বনধ-এর সমর্থনে চলছে মিছিল।

যদিও কলকাতা-সহ বিভিন্ন জেলাতেই সকাল থেকে গণপরিবহণ মোটের উপর স্বাভাবিক বলেই জানা যাচ্ছে। রয়েছে যাত্রীদের ভিড়ও। বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে পথ অবরোধ শুরু হয়েছে। বাধা দেওয়া হচ্ছে রেল চলাচলেও। শিয়ালদহ দক্ষিণ শাখায় বিঘ্নিত হচ্ছে রেল চলাচলে। সুভাষগ্রাম স্টেশনে বেশ কিছুক্ষণ বনধ করা হয়। তবে এখন আবার স্বাভাবিক। শিয়ালদহ উত্তর শাখায় মধ্যমগ্রাম স্টেশনে ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ারও অভিযোগ উঠছে।

তবে মেট্রো এখনও স্বাভাবিক বলে জানা গিয়েছে। এছাড়া দমদম স্টেশনের কাছে, বারাসতের চাঁপাডালির মোড়, রুবির মোড়-সহ শহরের অনেক জায়গায় পথ অবরোধ শুরু হয়েছে। যাদবপুরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে সকাল থেকেই রাস্তায় নেমে মিছিল করছেন বনধ সমর্থকরা।

আরও পড়ুন:ধর্মঘটের মিশ্র প্রভাব হুগলিতে: রেল-পথ অবরোধ

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে বন্ধ বেসরকারি বাস। ধর্মঘটীরা বিভিন্ন জায়গায় অবরোধে শামিল। তবে দোকানপাট, হাটবাজার খোলা। রাস্তায় যানবাহনের সংখ্যা বেশ কম। সকালেই ৪১নম্বর জাতীয় সড়কে নিমতৌড়ি সহ বিভিন্ন জায়গায় অবরোধ শুরু। উত্তরবঙ্গে জায়গায় জায়গায় শুরু হয়েছে পথ অবরোধ। ধর্মঘট পালনে কোচবিহারে একটি সরকারি বাস ভাঙচুর পর্যন্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...