Monday, April 6, 2026

রেল অনুমতি দেয়নি বলেই ৯ মাস পিছল মাঝেরহাট ব্রিজ চালু: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রেল অনুমতি দেয়নি, সেই কারণে ৯ মাস পিছিয়ে গেল মাঝেরহাট ব্রিজ চালু। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ৯ মাস আগেই মাঝেরহাট ব্রিজ চালু করা যেত। কিন্তু রেল অনুমতি না দেওয়ায় ৯ মাস ধরে অপেক্ষা করতে হয়েছে।

এদিনই মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে বিজেপির মিছিল ঘিরে রণক্ষেত্রের আকার ধারণ করে। এই ঘটনার পরে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অনুমতি চেয়ে যখন অপেক্ষা করতে হচ্ছিল, তখন গেরুয়া শিবির কী করছিল? নির্বাচনের সময় বড়বড় ভাষণ দিতে কেন্দ্র থেকে নেতা চলে আসেন বলে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ব্রিজের নীচ দিয়ে ট্রেন যাবে,। ফলে অনুমতি না দেওয়ায় মানুষকে হেনস্থা করা হচ্ছে।

আরও পড়ুন- রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি কল্যাণের

বিজেপির মিছিলে এদিন, কৈলাস বিজয়বর্গীয়কে গ্রেফতার করা না হলেও, তিনি নিজেই বাসে উঠে যান বলে অভিযোগ পুলিশের। সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, “কৈলাস বিজয়বর্গীয়কে পুলিশ গ্রেফতার করেনি, তাও বলছে গ্রেফতার। ছবি তোলার পরে যাবেন”।

বাঁকুড়ায় রেলের জমিতে উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করেও সরব হন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- তৃণমূল ছাড়তে চেয়ে ফেসবুকে পোস্ট মিহিরের, কবে অন্য দলে?

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...