Friday, April 3, 2026

বিকাশরঞ্জন ভট্টাচার্য কোভিড পজিটিভ, রয়েছেন হোম আইসোলেশনে

Date:

Share post:

রাজ্যসভায় সিপিএম সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য কোভিড পজিটিভ। বৃহস্পতিবারই তিনি সংক্রমণের কথা জানতে পারেন৷ এখনও পর্যন্ত বাড়িতেই তিনি আইসোলেশনে রয়েছেন৷

আরও পড়ুন : এবার করোনা আক্রান্ত আবদুল মান্নান

সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এর পরেই চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান তিনি৷ বৃহস্পতিবার তাঁর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। গত কয়েক দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, সুরক্ষার কথা ভেবে প্রত্যেককে তিনি করোনা টেস্ট করিয়ে নিতে বলেন।

দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হন কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান। এবার মান্নান সাহেবের ‘অভিন্নহৃদয় বন্ধু’ বিকাশরঞ্জন ভট্টাচার্যও কোভিড আক্রান্ত হলেন৷
কো-মর্বিডিটি থাকলেও মান্নান সাহেবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...