Friday, April 3, 2026

করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায়  বেনাপোল চেকপোস্টে আটকে শতাধিক যাত্রী

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশিকা জারির পর করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন ভারত ফেরত শতাধিক বাংলাদেশি যাত্রী।

শুক্রবার  যারা ভারত থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট আনেননি তারাই বেনাপোল ইমিগ্রেশনে আটকা পড়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ থেকে যে সমস্ত  যাত্রী বাংলাদেশে প্রবেশ করবে, তাদের করোনা সার্টিফিকেট লাগবে।  মঙ্গলবার সন্ধ্যায় এই  নির্দেশিকা জারি করা হয়। আজ শুক্রবার  থেকে তা চালু হয়েছে। যারা সার্টটিফিকেট ছাড়া  প্রবেশ করেছেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তাদের জানানো হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত  ওসি আহসান হাবিব জানান, সকাল থেকে প্রায় শতাধিক যাত্রী ভারত থেকে ফিরেছেন  করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়াই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত দেবেন।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...