Monday, April 6, 2026

স্কুটি চালিয়ে জনসংযোগ যাত্রায় লকেট

Date:

Share post:

স্কুটি চালিয়ে জনসংযোগ যাত্রায় হুগলির সাংসদ লকেট চট্টোপাধ‍্যায়। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ যাত্রার পাশাপাশি কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকও করেন তিনি।

বৃহস্পতিবার, সিঙ্গুরের আনন্দনগরে কেন্দ্রীয় সরকারের কৃষি সুরক্ষা আইন নিয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করার পর। শুক্রবার, সকাল থেকে তিনি সিঙ্গুরের কাঁপাসহাড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের উগারদহ থেকে বাইক মিছিল করেন। তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। পরে কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন গ্রামের লজে।

আরও পড়ুন:রোহিতকে নিয়ে মুখ খুললেন বিরাট, হিটম‍্যানকে নিয়ে বিরক্ত ভারত অধিনায়ক

দুপুরে আরও দুটি কর্মিসভা করে হোড়পুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যান্নভোজ করে, রাতে ধনেখালিতে রাতে থাকবেন। লকেট চট্টোপাধ্যায় আশাবাদী যে, সিঙ্গুর থেকেই পদ্ম ফোঁটা শুরু হবে।

পাশাপাশি তিনি বলেন, তৃণমূলে গোষ্ঠী কোন্দলের জেরে সকলেই পদ ছেড়ে দিচ্ছেন। আগামী দিনে যাঁরা মানুষের সঙ্গে কাজ করতে চান, তাঁদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা খোলা হয়েছে।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...