Tuesday, June 23, 2026

কেষ্টপুরে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন! অল্পের জন্য রক্ষা যাত্রীদের

Date:

Share post:

ফের যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। অল্পের জন্য রক্ষা। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আজ, শুক্রবার সকাল ৯টা নাগাদ কেষ্টপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, প্রবল গতিতে এয়ারপোর্টের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল বেসরকারি ওই বাসটি। কেষ্টপুর ও দমদম পার্কের মাঝে বেপরোয়া বাসটি ধাক্কা মারে একটি বাইকে। এরপরই বাসটিতে চলন্ত অবস্থায় আগুন লেগে যায়।

আরও পড়ুন : মর্মান্তিক! গুজরাটের কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত ৬

বাইক সমেত আরোহী বাসের নীচে চলে যান। গুরুতরভাবে জখম অবস্থায় বাইক চালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শীদের বক্তব্য, হঠাৎই তাঁরা দেখব বাইকটিতে ধাক্কা মারার পরই দাউদাউ করে বাসটিতে আগুন ধরে যায়। স্বভাবতই এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পাশের খাল থেকে জল তুলে তাঁরাই প্রথম আগুন নেভানোর চেষ্টা করেন। অফিস টাইমের এই দুর্ঘটনায় ভিআইপি রোডে যানজটের সৃষ্টি করেছে। দুর্ভোগে পড়লেন নিত্যযাত্রীর। বাসটি ভস্মীভূত হয়ে গেলেও বাসের সব যাত্রীই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। ঠিক কীভাবে আগুন লাগল, তা যদিও এখনও স্পষ্ট নয়।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...