Sunday, June 21, 2026

একই দিনে পরপর পদত্যাগ পত্র, এইচডিএ-এর চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা শুভেন্দুর

Date:

Share post:

একই দিনে পরপর পদত্যাগ পত্র। প্রথমে সরকারি নিরাপত্তা ছাড়লেন। তার এক ঘণ্টার মধ্যেই খবর এল, মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। এরপর হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার এইচআরবিসি-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু। শুক্রবার, সকালে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। ই-মেলের কপি পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়কেও। টুইটে চিঠির প্রাপ্তি স্বীকার করেন রাজ্যপাল।

এর কিছুক্ষণ পরেই হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থেকেও পদত্যাগ করেন তিনি। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে পদত্যাগ পত্র পাঠান তিনি। চিঠিতে তিনি লেখেন, “মানুষের কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ। যত দ্রুত সম্ভব আমার ইস্তফা পত্র গ্রহণ করা হোক। এই চিঠির কপি দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। চিঠির কপি শুভেন্দু দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

অনেকগুলি পদে রয়েছেন বলে, ব্যক্তিগত আক্রমণ হচ্ছে। সে কারণেই পদ ছাড়ার সিদ্ধান্ত- এমনটাই শুভেন্দু অধিকারীর পরিবারসূত্রে জানা গিয়েছে। তবে, এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি।

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...