Friday, April 3, 2026

কয়লাকাণ্ডে সিবিআই তল্লাশি-জেরা চলাকালীন মৃত্যু ইসিএল নিরাপত্তা আধিকারিকের

Date:

Share post:

কয়লাকাণ্ডে সিবিআই তল্লাশি চলাকালীনই মৃত্যু হল ইসিএল-এর এক নিরাপত্তা আধিকারিকের। শনিবার সকাল থেকে কয়লাকাণ্ডে কলকাতা-সহ রাজ্যের ৩০টি জায়গায় সিবিআ‌ই তল্লাশি শুরু হয়। তল্লাশি হয় রানীগঞ্জ,জামুরিয়া, অন্ডাল থানার বিভিন্ন ইসিএলের এরিয়া অফিস ও উচ্চপদস্থ আধিকারিকদের বাড়িতেও।

জানা গিয়েছে, তল্লাশি অভিযানে কুনুসতোরিয়া এরিয়া সিকিউরিটি ইন্সিপেক্টর ধনঞ্জয় রাই শ্রীপুরে কোয়র্টারেই থাকতেন। তাঁর কোয়ার্টারেও হানা দেন সিবিআই আধিকারিকরা। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। জেরার সময়ই তিনি অসুস্থতা বোধ করেন বলে জানা গিয়েছে। অসুস্থ অবস্থায় তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ডে লালা-সহ ইসিএল কর্তাদের বিরুদ্ধে FIR দায়ের করলো সিবিআই

পাশাপাশি শ্রীপুর এরিয়ার জিএম বাংলাতেও সিবিআই অভিযান চালাচ্ছে। এমনকী কাজোরা এরিয়া জিএম বাংলাতেও সিবিআই হানা দিয়েছে। ইসিএলের এক জিএমকে আটকও করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...