Monday, April 13, 2026

বঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ, ভোটের কাজের সময় বাঁধল কমিশন

Date:

Share post:

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কমিশন। জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। বুথের হালহকিকত, ভোটকর্মীদের বিস্তারিত তথ্য, ভোটসামগ্রী কেনাকাটা-সহ নির্বাচন প্রস্তুতির নানা খুঁটিনাটি কাজকর্ম আগামি ১৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা জেলাশাসকদের উদ্দেশ্যে জারি করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

জানা গিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি ভোটের সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসতে পারে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তাদের কাছে রিপোর্ট জমা দিতে যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ৭৮ হাজার ৯০৩ টি বুথে ভোটারদের জন্য ন্যূনতম সুবিধাগুলোর বর্তমান অবস্থা কী তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী অফিসারদের। পাশাপাশি করোনা পরিস্থিতিতে ভোট হলে রাজ্যে বুথের সংখ্যা বাড়ানো হতে পারে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন:পাহাড়ে রাজনীতির ময়দানেও ঘন কুয়াশা, গোর্খাল্যান্ডের নামে নিত্যনতুন দল

এর পাশাপাশি আগামী মাসের শুরু থেকেই নির্বাচন উপলক্ষে রাজ্যে ইভিএমের পরীক্ষা শুরু হচ্ছে। শুরু হয়ে গিয়েছে ভোট কর্মীদের তথ্যভান্ডার তৈরীর কাজ। এই সমস্ত কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। জানা গিয়েছে, নির্বাচন করানোর জন্য আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে হয় জেলা প্রশাসনকে (যেমন আবেদনপত্র, গালা সহ অন্যান্য সামগ্রী) অবিলম্বে তা কেনাকাটার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াতেও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বঙ্গে বিধানসভা নির্বাচনের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...