Saturday, April 4, 2026

ইশারায় থামালো জলের ট্যাঙ্কার, গলা ভেজাল হাতি

Date:

Share post:

আবারও বুদ্ধির প্রমাণ দিল একটা হাতি। হাতিদের বুদ্ধির জন্য বেশ সুখ্যাতি রয়েছে। কিন্তু এবারের ভিডিও ক্লিপিং দেখে একেবারে অবাক নেটাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি জলের ট্যাঙ্কার থামাতে আচমকা এগিয়ে আসে একটি হাতি। হাতিটির ভীষণই জলতেষ্টা পেয়েছিল। আর তেষ্টা মেটাতেই জলের ট্যাঙ্কারের ড্রাইভারকে গাড়ি থামানোর ইঙ্গিত করে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কর্নাটকের বনমন্ত্রী আনন্দ সিং এর ছেলে সিদ্ধার্থ সিং। তিনি ব্যাপারটি বুঝতে পেরে ড্রাইভারকে ট্যাঙ্কের ঢাকনা খুলে দিতে বলেন। এরপর হাতির জল খাওয়া শেষ হলে সেখান থেকে একদল হাতি ফিরে যায়।

করোনা পরিস্থিতির জেরে এবছর কর্নাটকে হাম্পি উৎসব তিনদিনের বদলে একদিনই পালন হয়েছে। বিজয়নগর সাম্রাজ্যের আড়ম্বর, জাঁকজমক ও গৌরব প্রকাশিত হয় এই উৎসবের মধ্য দিয়ে। বেঙ্গালুরু থেকে ৩৭৬ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর ভারতের সর্বশেষ হিন্দু রাজ্য হিসেবে ঘোষণা করেছে ইউএসইএসসিও।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন এই হাম্পি উৎসবে শামিল হতে। এটি কর্নাটকের একটি অত্যন্ত জনপ্রিয় উৎসব।

আরও পড়ুন-শেষ ইচ্ছে পূরণ হলো না মারাদোনার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...