Saturday, April 4, 2026

ঘুরে দাঁড়ানো তো দুরস্ত, লাল-হলুদের খেলায় হতাশ প্রাক্তনীরা

Date:

Share post:

শুক্রবার আইএসএলের প্রথম ম‍্যাচে এটিকে এমবির কাছে ২-০গোলে হারে এসসি ইস্টবেঙ্গল। প্রথম ম‍্যাচের পর বেশ কিছু প্রশ্নের মুখে দাড়িয়ে রবি ফাউলারের টিম। ডিফেন্স থেকে স্ট্রাইকিং জোন, সব জায়গায়তেই বেমানান লাল-হলুদ ব্রিগেড।

এটিকে এমবির কাছে এসসি ইস্টবেঙ্গল দাড়াতেই পারেনি। শুক্রবারের ম‍্যাচের পর এমনটাই জানালেন, প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, গৌতম সরকাররা। বিদেশিদের খেলার মান নিয়ে প্রশ্ন তুললেন তারা। ভাস্কর গঙ্গোপাধ্যায় জানান, “ইস্টবেঙ্গলের খেলা দেখে হতাশ হয়েছি। এই দল বেশি কিছু করতে পারবে বলে মনে করি না আমি। পাসিং, স্কিল কিছুই ছিল না। এত বড় মানের বিদেশি আনলেও নজরকাড়া ফুটবল খেলেনি কেউ। আরও সময় দিতে হবে এই টিম টাকে। ” এমনটাই মনে করেন প্রাক্তন এই গোলকিপার।

লাল-হলুদের খেলা নিয়ে একই সুর শোনা গেল আরেক প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের গলাও। তিনি বলেন “এটিকে এমবি সেট টিম। আইএসএলে ভাল ফল করতে হলে আরও সময় দিতে হবে ইস্টবেঙ্গলকে। দেশী কিংবা বিদেশি, সব ফুটবলারকে ফিটনেসে আরও জোর দিতে হবে।”

শুক্রবারের ম‍্যাচে লাল-হলুদ ব্রিগেডের ফিটনেস এবং পরিকল্পনায় অভাব ছিল বলে মনে করেন আরেক প্রাক্তন ফুটবলার শ‍্যাম থাপা। আইএসএলের মতন টুর্নামেন্টে তৈরি হওয়ার জন‍্য খুবই অল্প সময় পেয়েছে ইস্টবেঙ্গল। টিম গোছাতে সময় দিতে হবে মনে করেন তিনি।

আরও পড়ুন : মরশুমের প্রথম ডার্বিতে জয় এটিকে এমবির, বাগানের হয়ে গোল রয় কৃষ্ণ-মনভীরের

তবে দলের এই অবস্থা নিয়ে চিন্তিত নন লাল-হলুদ কোচ রবি ফাউলার। ম‍্যাচ শেষে তিনি জানান, ঘুরে দাড়াবে ইস্টবেঙ্গল। ম‍্যাচ প্রস্তুতির জন‍্য মাত্র ২০দিন সময় পেয়েছে তাঁর দল। তাই এখনই দলের খেলায় চিন্তিত নন লাল-হলুদ কোচ। ইস্টবেঙ্গলের পরবর্তী ম‍্যাচ ১ তারিখ মুম্বাই সিটির বিরুদ্ধে। সেই ম‍্যাচে কতটা ঘুরে দাড়াতে পারে দল সেই দিকে তাকিয়ে প্রাক্তনীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...