Wednesday, June 3, 2026

মথুরবাবুকে প্রথম আইবুড়োভাত খাওয়ালেন ছোটখুকি, আশীর্বাদ দিলেন গদাই ঠাকুর!

Date:

Share post:

রানি রাসমনির সেজ জামাই মথুরানন্দের বিয়ে বলে কথা। বিয়ের আগে তাঁর আইবুড়োভাত তো ঘটা করেই হবে। তাই ছোটো খুকি নিজের হাতেই আয়োজন করেছেন সবকিছুর। মেনুতে ছিল ভাত, পোলাও, ডাল, আলুভাজা, শুক্তো, চিংড়ি মাছের মালাইকারি, মাটন, স্যালাড, পাঁচ রকম মিষ্টি, দই, পায়েস, চাটনি। প্রতিটি ছবি নিজেই শেয়ার করলেন মথুর বাবু। বিয়ের আগে প্রথম মথুর বাবু আইবুড়ো ভাত খেলেন তাঁর রিল লাইফের স্ত্রী’র কাছ থেকে।

এবার নিশ্চয় বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে। অভিনেতা তথা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়। আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ধুমধাম করে বিয়ে না করলেও সামাজিক নিয়ম নীতি এবং রেজিস্ট্রি ম্যারেজ দুই করবেন। পাত্রী দেবলীনা কুমারও, সর্বগুণে সম্পন্না। একজন বিখ্যাত ডান্সার, শিক্ষিকা এবং অভিনেত্রী। আড়াই বছরের সম্পর্ক পরিণতি পাবে আগামী ৯ ডিসেম্বর। ১৫ ই ডিসেম্বর আইনি বিয়ে।

আরও পড়ুন : অভিনব থিমে অনির্বাণ-মধুরিমার রিসেপশন পার্টি, অভিনবত্ব ছিল বর-কনের পোশাকেও

প্রসঙ্গত, গৌরবের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিয়ে হয়েছিল গৌরবের। তিন বছর পর সেই সম্পর্কে ভাঙন ধরে। এরপর বোন মৌ-এর বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে গৌরবের আলাপ হয় দেবলীনার সাথে। দেবলীনার ডান্স পার্টনার ছিলেন তিনি। সেই শুরু। প্রথম থেকেই কোনো রাখ ঢাক না করে নিজেদের ভালবাসার কথা খোলাখুলিই স্বীকার করেছেন এই সেলেব জুটি।

এইবছর ২৫শে ডিসেম্বরই নাকি ধুমধাম করে বিয়ের কথা হয়েছিল। কিন্তু করোনা সব আনন্দ মাটি করে দিয়েছে। তবে সেই আক্ষেপ আগামী বছর মার্চে দূর করে দেবেন গৌরব-দেবলীনা। মার্চে ধুমধাম করে বসবে বিয়ের গ্র্যান্ড রিসেপশন। সেই দিন বিদেশে থাকা সমস্ত আত্মীয়রাও এই অনুষ্ঠানে হাজির হবেন।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...