Wednesday, June 3, 2026

নকলের আড়ালে আসল! বন্দুক আমদানিতে কাঠগড়ায় ৬ কাস্টমস কর্তা

Date:

Share post:

খেলনা বন্দুকের আড়ালে আসল বন্দুক আমদানির ঘটনায় সিবিআইয়ের এফআইআর-এ নাম ৬ কাস্টমস আধিকারিকের। অভিযোগ, খেলনা বন্দুক আসছে বলে দেখিয়ে ২০১৭ সাল পর্যন্ত আসল বন্দুক মিশিয়ে আমদানি করা হত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এভাবে কমপক্ষে ২৫৫ টি অত্যাধুনিক বন্দুক আমদানি করা হয়েছে। বিষয়টি কাস্টমস আধিকারিকদের মদত ছিল বলে অভিযোগ।

শুধু দুর্নীতির নয়, এই ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে বিপজ্জনক। তাই দুর্নীতি ও নিরাপত্তা লঙ্ঘন এই দুনিয়ায় নেই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

মুম্বাইয়ের কার্গো কমপ্লেক্স পুনে সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ওই বন্দুকগুলি ছড়িয়ে দেওয়া হত বলে সিবিআই সূত্রে খবর। বালাজি অটোমোটিভ সলিউশন নামে এক সংস্থা খেলনা বন্দুক আমদানি করত। তার মধ্যেই এই আসল বন্দুকগুলো থাকত।

আরও পড়ুন : বেলঘড়িয়ায় শ্যুটআউট, হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু যুবকের

বিষয়টি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে আসে। এবং এই সূত্রে দিল্লি ও মুম্বইয়ের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। তখনই বন্দুক আমদানি বিষয়টি নজরে আসে যে ছয় কাস্টমস অফিসারের বিরুদ্ধে সিবিআই এফআইআর দায়ের করেছে তাঁদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন ডেপুটি কমিশনার ও ৫ আধিকারিক। বালাজি অটোমোটিভ আধিকারিকদের নামও রয়েছে সেই তালিকায়। এখন এই ঘটনার জল আর কতদূর গড়ায় সেটাই দেখার।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...