Saturday, June 20, 2026

৭ই মেদিনীপুরে সভা মমতার, বিধায়কদের কড়া নির্দেশ

Date:

Share post:

এবার মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে সভা তৃণমূল সুপ্রিমোর। পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে সভা। স্লোগান উঠবে, ‘বাংলাকে গুজরাত হতে দেব না।’ বিজেপির বিরুদ্ধে অল আউট প্রচারে নেমে পড়ার ডাক।

শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা থেকে পদত্যাগের পরেই তৃণমূল সুপ্রিমোর মেদিনীপুর অভিযান। তবে লক্ষ্যণীয় বিষয় হলো দলনেত্রীর নির্দেশ পূর্ব মেদিনীপুরের সব বিধায়ককে সেদিনের সভায় থাকতে হবে। দেখার বিষয়, অধিকারী পরিবারের ক’জন সেদিনের বৈঠকে উপস্থিত থাকেন। ইতিমধ্যে সাংগঠনিকভাবে তার প্রস্তুতি শুরু হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সভা থেকে পরিষ্কার ঘোষণা করবেন, বাংলা কৃষ্টি-সংস্কৃতি পাল্টে দেওয়ার চক্রান্ত চলছে। বাংলাকে গুজরাত বানানোর চক্রান্ত চলছে। বহিরাগতদের দাপাদাপি চলছে। বাংলার মানুষ জবাব দেবেন ভোটে।

আরও পড়ুন- ‘ওরা কৃষক, কোনও সরকারি সংস্থা নয় যে বেচে দেবেন’, সরব কানহাইয়া

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...