Friday, June 26, 2026

নেটযুদ্ধে তৃণমূল, ভোটের মুখে নতুন লোগো ‘দিদির সঙ্গে’

Date:

Share post:

‘দিদির সঙ্গে’৷

নতুন এই ট্যাগলাইনকে সামনে রেখেই ভোটের মুখে প্রচারে চমক আনতে চলেছে তৃণমূল। বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এ পর্যন্ত উন্নয়ণমূলক যে সব কাজ করেছেন সে সবই তুলে ধরা হবে প্রচারে। আর এই পাল্টা লোগো প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু, তবে কি তৃণমূলে শুভেন্দু অধিকারী ক্লোজড চ্যাপ্টার ?

রাজ্যের রাজনৈতিক হাওয়া তপ্ত হয়ে উঠছে ধীরে ধীরে৷ তবে এবার লড়াইটা একটু অন্যরকম৷ শুরুটা অন্তত তেমনই৷ পোস্টার-যুদ্ধের ধরন দেখে মনে হতে বাধ্য, ঠান্ডা লড়াই যেন দিদি-র সঙ্গে দাদা-র৷
সদ্য মন্ত্রীপদে ইস্তফা দেওয়া শুভেন্দু অধিকারীর অনুগামীদের সংখ্যা রাজ্যে খুব একটা কম নয়। রাজ্যের প্রায় সব জেলাতেই শুভেন্দুর সমর্থনে ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার-ব্যানার দেখা যাচ্ছে৷ শুভেন্দু ইস্তফা দেওয়ার পর, রাজ্যে এবং সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আরও পড়ুন- ‘বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন’, নিজেই জানালেন দিলীপ ঘোষ

এদিকে “আমরা দাদার অনুগামী’-দের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় শনিবার থেকে পাল্টা লোগো দেখা গিয়েছে৷ এই লোগো-তে লেখা “আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে”। এই লোগো ছড়িয়ে পড়েছে তৃণমূল সমর্থকদের ফেসবুক-হোয়াটসঅ্যাপের ডিপিতে। সোশ্যাল মিডিয়ায় এই ‘দিদির সঙ্গে’ লোগো ডিপি রাখতে শুরু করেছেন তৃণমূলের যুব-ছাত্র নেতারা৷ সোশ্যাল মিডিয়া মারফতই জানা যাচ্ছে, “দিদির সঙ্গে” লোগো সম্বলিত টি-শার্ট টুপি, পেন ইত্যাদিও দ্রুত দেখা যাবে।

শুভেন্দু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতেই শুক্রবার কালীঘাটে জরুরি বৈঠক ডেকে শুভেন্দু-পর্ব দূরে সরিয়ে দলের সংগঠন মজবুত করতে এখনই ময়দানে নামার নির্দেশ দেন মমতা। আর তার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দিদি বনাম দাদার ভার্চুয়াল লড়াই ৷

আরও পড়ুন- দ্রুত সমস্যা সমাধানে পশ্চিম মেদিনীপুরে ভার্চুয়াল লোক আদালত

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...