Monday, April 13, 2026

নাগাল্যান্ডে মাটির তলায় “হীরে” মেলার পর এবার গোদাবরীর তীরে মিলছে “সোনা”!

Date:

Share post:

নাগাল্যান্ডে মাটির তলা থেকে “হীরে” উদ্ধার ঘিরে গতকাল, শনিবার হইচই পড়ে গিয়েছিল। সেই ঘটনার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই এবার সমুদ্র থেকে মিলছে “সোনা’’। ঘটনা পূর্ব গোদাবরীর তীরের। সমুদ্র তীরে এমন ‘‘সোনা” মেলার খবরে উত্তাল অন্ধ্রপ্রদেশ।

জানা গিয়েছে, ”নিভার” ঘূর্ণীঝড়ের পর জলের স্তর নামতেই জলের মধ্যে ‘সোনা’র সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। চিকচিকে এই ধাতু চোখে পড়তেই, তা কুড়োতে মানুষজন ভিড় জমিয়েছেন অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে। তবে তা আদতে সোনা কিনা তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, কোনও বড় ঝড়ের পরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর তীরে প্রত্যেকবারই পাওয়া যায় মূল্যবান ধাতু, রত্ন। আগেও এরকম ঘটনা ঘটেছে। আসলে প্রবল ঝড়ে বা জোয়ারে এলাকা জলমগ্ন হলে, এলাকার প্রাচীন একাধিক মন্দির জলমগ্ন হয়ে পড়ে। এরপর জলের সঙ্গেই বহু মূল্যবান দ্রব্যই ভেসে আসে সমুদ্রতীরে।

জানা গিয়েছে, পূর্ব গোদাবরীর ইউ কোঠাপল্লী মণ্ডলের বেশ কয়েকটি মৎস্যজীবী পরিবার সোনার টুকরো পেয়েছেন। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব গোদাবরীর তীরে খোঁজ মিলেছে হলুদ রঙের এক ধাতুর। যদিও ওই ধাতু আদতে সোনা কিনা তা বোঝা যাচ্ছে না।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...