Friday, June 19, 2026

শাস্তির মুখে ভারতীয় দল, দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাটরা

Date:

Share post:

রবিবার সিডনিতে দ্বিতীয় একদিনের ম‍্যাচে নেমে পড়েছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচের হারের পর দ্বিতীয় ম‍্যাচে ঘুড়ে দাড়াতে মরিয়া বিরাটরা। এরই মধ‍্যে বিপাকে ব্লুস ব্রিগেড। স্লো-ওভার রেটের জন‍্য বড়সড় শাস্তি পেল ভারতীয় দল।

সিডনিতে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে নিজেদের বোলিং শেষ করতে পারেনি ভারতীয় দল। দেখা যায়, নির্দিষ্ট সময়ে প্রথম ইনিংস শেষ হওয়ার পরও বাকি থাকে এক ওভার। এরপরই স্লো-ওভার রেটের জন‍্য আইসিসির কোড অব কন্ডাক্ট মেনে ভারতীয় দলের শাস্তির সুপারিশ করেন আম্পায়াররা। শাস্তিস্বরূপ ম‍্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোষ স্বীকারও করে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এদিকে একদিনের ম‍্যাচের পর সমালোচনার মুখে পড়েছে বিরাট কোহলি। কেন শামিকে ইনিংসের শুরুতে মাত্র দু ওভার বল করানো হয়, তা নিয়ে প্রশ্ন তোলে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। এখন দেখার প্রথম ম‍্যাচের ভুল ত্রুটি সুধরে দ্বিতীয় ম‍্যাচে ঘুরে দাড়াতে পারে কিনা ভারতীয় দল।

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...