Tuesday, June 23, 2026

“দিদি আসছে চলো ভাই”, মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা তৃণমূল

Date:

Share post:

সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে ফের তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মেদিনীপুর। একুশের নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুই শিবির। এবার দলীয় কর্মসূচিতে ঝাঁজ বাড়াতে খোদ মাঠে নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে মা-মাটি-মানুষের সরকার গড়তে অল-আউট ঝাঁপাচ্ছেন তিনি। এবং তারই অঙ্গ হিসেবে ফের মেদিনীপুরকে সামনে আনলেন মমতা। রাজ্যে যখনই কোনও রাজনৈতিক “সঙ্কট” তৈরি হয়েছে, তখনই উঠে এসেছে মেদিনীপুরের নাম। মেদিনীপুরের ভূমিকা তাই বাংলার রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে বিশাল রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ইতিমধ্যেই জেলা নেতৃত্ব সমাবেশের তোড়জোড় শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশকে সামনে রেখে এখন থেকেই মেদিনীপুরের স্লোগান, “আর কোনও কথা নাই, দিদি আসছে চলো ভাই”। এই স্লোগানকে সামনে রেখে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার থেকে থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে প্রচার অভিযান। তার আগে আজ, রবিবার খড়গপুরে প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন দলের সমস্ত বিধায়ক ও শীর্ষ নেতারা।

তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, তৃণমূলের জমানায় রাজ্যের উন্নয়নকে হাতিয়ার করেই প্রচার চালানো হবে। এই জনসভায় হাজির থাকবেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল বিধায়করা ও শীর্ষনেতারা। জননেত্রী আসার খবরে ইতিমধ্যেই দলীয় সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ উন্মাদনা তৈরি হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের আরও দাবি, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলায় তৃণমূল কংগ্রেস পরিবার এককাট্টা। এবারের সমাবেশ জেলায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই বিশ্বাস করেন তাঁরা।

আরও পড়ুন- বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন গাভাস্কার

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...