Thursday, June 4, 2026

বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন গাভাস্কার

Date:

Share post:

এবার বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। জানিয়ে দিলেন, তিনি নিজে কখনও এ ধরনের ছুটি নেননি।

১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। প্রথম ম‍্যাচ খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেই নিয়ে এবার মুখ খুললেন সুনীল গাভাস্কার। গাভাস্কার বলেন,” ভারতের হয়ে খেলার সময়ে কখনও এ ধরনের ছুটি চাইনি। টেস্ট মিস করার প্রশ্নই ছিল না।”

৪৭ টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন সুনীল গাভাস্কার। একটি পত্রিকাকে গাভাস্কার জানান,” সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন‍্য ফিরে আসার অনুমতি চাইনি। দিনের পর দিন দেশের হয়ে খেলতে বাইরে থাকতাম। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর পর সফরের জন‍্য ভারতীয় দলের সঙ্গে রওনা হয়েছিলাম, তখনই জানতাম যে আমি বাইরে থাকার সময়েই সন্তানের জন্ম হবে। কিন্তু ফিরে আসিনি। দেশের হয়ে খেলার জন‍্য দায়বদ্ধ ছিলাম। অর্থাৎ দেশের প্রতিনিধিত্ব করাকেই বেশি গুরুত্ব দিয়েছি।”

কিছুদিন আগে কপিল দেবও একই কথা বলেছিলেন। তিনি বলেন,”মনে হয় না দেশের হয়ে কোন সফরে গিয়ে আমরা মাঝপথে ফিরে আসার বিলাসিতা দেখাতে পারতাম। আর আমি নিশ্চিত গাভাস্কার তো মাসের পর মাস ছেলের মুখ দেখতে পায়নি। তবে এই বিষয়ে বিরাটের পাশে দাড়িয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

আরও পড়ুন- অভিষেকের বক্তব্যের পাল্টা তোপ দাগলেন দিলীপ

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...