Monday, April 6, 2026

ছত্তিশগড়ে মাও হামলায় হত ১, আহত ৯ কোবরা জওয়ান

Date:

Share post:

ফের বড় ধরনের মাওবাদী হামলার মুখে পড়লেন সিআরপিএফ জওয়ানরা। ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন সিআরপিএফের এক অ্যাসিট্যান্ট কম্যান্ডান্ট। আহত হয়েছেন ৯ জওয়ান। ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা রক্ষীদের উপর নিষিদ্ধ নকশাল গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায় বলে অভিযোগ। কোবরা ২০৬ ব্যাটেলিয়নের জওয়ানেরা এই হামলার সম্মুখীন হয়েছেন। হামলায় গুরুতর আহত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় প্রাণ হারিয়েছেন সিআরপিএফ অফিসার নীতীন ভালেরাও।

জানা গিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ অপারেশন সেরে ফিরছিলেন এই জওয়ানেরা। সেই সময়েই তাদমেটলা গ্রামের কাছে আইইডি বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় একজনের, আহত হন ৯ জন জওয়ান।সুকমার পুলিশ সুপার কেএল ধ্রুব এই হামলার সত্যতা স্বীকার করে নিয়েছেন। আহত জওয়ানদের হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, শনিবার তাদেমতলা এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর একটি দল। এরই মধ্যে স্পাইক হোলে পড়ে গিয়ে কয়েকজন জওয়ান আহত হন। একই সঙ্গে আইইডি বিস্ফোরণের খবরও পাওয়া গিয়েছে। নিহত ও আহত জওয়ানরা প্রত্যেকে কোবরা ২০৬ ব্যাটেলিয়নের সদস্য।

আরও পড়ুন-‘মন কি বাত’ কোন ইঙ্গিত দিলেন মোদি?

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...