Wednesday, June 24, 2026

নিখিল ও নুসরতের সংসারে ধুন্ধুমার কান্ড, হঠাৎ কি এমন হল?

Date:

Share post:

আচমকা সাংসদ নুসরত জাহানের সংসারে ধুন্ধুমার কান্ড। নুসরত ও তার স্বামী নিখিল জৈনের ঝগড়ার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখা যাচ্ছে নিখিলকে দরজার বাইরে বের করে দিয়েছেন নুসরত এবং তিনি বাইরে দাঁড়িয়ে চিৎকার করছেন। হিন্দিতে নুসরতের উদ্দেশ্য বলছেন, ”বউ বউয়ের মত থাকো। বাইরে বের হও, আজ তোমার ঠ্যাং ভেঙে রেখে দেব”।

এর আগে সাংসদের নাচের ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু এ আবার কি ! তাঁদের ঝগড়ার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। সকলের মনেই প্রশ্ন, এই তো মাস কয়েক আগে বিবাহ বার্ষিকী পালন করছিলেন নুসরত-নিখিল, হঠাৎ এমন কি হল? নিখিলকে এর আগে এমন ভয়নক রূপে কেউ দেখেছেন বলেও মনে পড়ে না। আপনিও ভাবতে বসলেন নাকি? দাঁড়ান দাঁড়ান, এত ভাববেন না। পিকচার আভি ভি বাকি হ্যায়।

আরও পড়ুন : ভারতীয় চরের পর এবার গোয়েন্দার ভূমিকায় আলিয়া ভাট

ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যাচ্ছে নিখিলের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে এসেছেন নুসরত। স্ত্রীর রণং দেহি মেজাজ দেখেই একেবারে ভিজে বেড়াল হয়ে গেলেন নিখিল। হাত জোড় করে গাইতে লাগলেন ”তুম যো আয়ে জিন্দেগী মে বাত বান গায়ি”।

আসলে পুরো ভিডিওটিই মজা করে বানানো। নুসরত জাহানের ফ্যানপেজ থেকে ভিডিয়োটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। পোস্টটি ঘিরে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ একে ‘টুরু লাভ’ আখ্যা দিয়েছেন, কেউ আবার পারফরম্যান্সকে ‘সুপার হিট’ বলে ঘোষণা করে দিয়েছেন।

গত বছর ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নুসরত জাহান। তুরস্কয় বসেছিল বিয়ের আসর। তারপর থেকে জমিয়ে সংসার করছেন নুসরত-নিখিল জুটি। দুজনেই নিজের নিজের কাজে ব্যস্ত। তবে তার মধ্যেই এই টুকরো খুনসুটির মুহূর্তগুলি তৈরি করেন দম্পতি। তাঁদের এই দুষ্টু-মিষ্টি মুহূর্তগুলি উপভোগ করেন অনুরাগীরাও।

দেখুন ভিডিও :

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...