Friday, April 3, 2026

দিলীপকে মুখের উপর জবাব দিয়ে অভিষেক কী বললেন?

Date:

Share post:

দিলীপ ঘোষের আইনি নোটিশ। পাল্টা মুখের উপর জবাব দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, লড়াই এই তো সবে শুরু হলো।

রবিবার সাতগাছিয়ার সভা থেকে বিজেপিকে বিস্ফোরক আক্রমণ করেন অভিষেক। বলেন, ক্ষমতা থাকলে ‘ভাইপো’ না বলে সরাসরি নাম বলুন। আমি বলছি দিলীপ ঘোষ একজন গুণ্ডা। পারলে আমার বিরুদ্ধে মামলা করুন। অভিষেকের এই রাজনৈতিক ফাঁদেই পা দেয় বিজেপি। বিজেপি রাজ্য সভাপতির তরফে আইনি নোটিশ যায় অভিষেকের কাছে। আর তা হাতে পেয়েই অভিষেকের চাঁচাছোলা জবাব, ‘যারা আইন ভাঙেন, হিংসায় প্ররোচনা দেন, তাঁদের আইনের রাস্তায় আনতে পেরেছি। প্রথমবার হলেও তাঁরা আইনে বিশ্বাস করছেন, তাঁরা সংবিধানকে বিশ্বাস করছেন। তাঁরা ঘৃণা, হিংসার রাস্তা ছেড়েছেন।’

আরও পড়ুন : গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

অভিষেক মনে করছেন, এটা আসলে তাঁর সাফল্য। আইনকে উপেক্ষা করা বিশৃঙখলাকারীরা বাধ্য হয়েছে এবার আইনি পথে হাঁটতে। আইনি পথেই মোকাবিলা করা হবে। উচিৎ শিক্ষা পাবে গেরুয়া শিবির।

ফলে অভিষেক-দিলীপ দ্বৈরথ এবার আকর্ষণীয় পর্যায়ে পৌঁছল।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...