Saturday, June 20, 2026

গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

Date:

Share post:

অভিষেক-দিলীপ দ্বৈরথ এবার আদালত পর্যন্ত গড়াতে চলেছে। রবিবার সাতগাছিয়ার সভায় দিলীপ ঘোষকে ‘গুণ্ডা’ বলার জের। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠাচ্ছেন সাংসদ দিলীপ ঘোষ। আইনজীবীর তরফে বলা হয়েছে, হয় তৃণমূল সাংসদ নিঃশর্ত ক্ষমা চাইবেন। নইলে মানহানির মামলা করবেন।

আরও পড়ুন : ‘ভাইপো’ না বলে নাম বলুন, সাতগাছিয়ায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক

রবিবার সাতগাছিয়ার সভায় আক্রমণাত্মক ছিলেন অভিষেক। বলেন, কেন ‘ভাইপো’ বলছেন। হিম্মত থাকলে নাম করে বলুন। এরপর তৃণমূল যুব সভাপতি বলেন, ‘আমি বলছি, দিলীপ ঘোষ গুণ্ডা। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন।’ সোমবার সকালে দিলীপ এই বিশেষণের জবাব দিয়ে বলেন, কিছুই গুণ্ডামি দেখেননি। অনেক কিছুই দেখার বাকি আছে। পরে বিজেপির লিগ্যাল সেলের তরফে জানা যায়, দিলীপ মন্তব্য প্রত্যাহারের দাবিতে আইনি পথেই যাচ্ছেন। পাল্টা তৃণমূল সূত্রে খবর দিলীপকে আইনি পথেই কড়া জবাব দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...