Sunday, May 10, 2026

এবার অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি

Date:

Share post:

তাঁর দলের গায়ে ইতিমধ্যেই লেগেছে ‘বিজেপির বি-টিম’-এর ছাপ৷ বাদ যাননি তিনিও৷ দেশের রাজনীতিতে বিজেপির ‘বন্ধু’ বলেই পরিচিত আসাদউদ্দিন ওয়েইসি।

বিহার ভোটে সাফল্যের পর এই লেবেল গা থেকে তুলে ফেলতে মরিয়া AIMIM প্রধান ওয়েইসি। রবিবার তিনি কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপির ‘পোস্টার বয়’ যোগী আদিত্যনাথকে৷ আর সোমবার ওয়েইসি সরাসরি আক্রমণ করলেন অমিত শাহকে৷

এদিন বিজেপি তথা শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে ওয়েইসির দাবি করেছেন, “কিছুদিন আগে হায়দরাবাদে বন্যার সময় বিজেপি মানুষের সহায়তার কোনও চেষ্টাই করেনি। বরং তারা ওই দুর্যোগের সময় অন্যদিকে তাকিয়ে ছিল”৷
কিছুদিন আগে, হায়দরাবাদে বন্যার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বিপর্যয়ের সময় আসাদউদ্দিন ও তাঁর দলের খোঁজ পাওয়া যায়নি। এদিন সেই দাবির পাল্টা দিয়েছেন ওয়েইসি। তিনি বলেছেন, ”আমি ও আমার দল সেই দুর্যোগের সময় সাড়ে ৩ কোটি টাকার ত্রাণ বিলিয়েছি। বরং ওরাই মুখ ফিরিয়ে ছিল। অমিত শাহ কিছু না জেনেই এসব বলেছেন৷”

AIMIM- নেতা এদিন বলেছেন, ”আমি তো একাই লায়লা। দেশজুড়ে আমার হাজার হাজার মজনু রয়েছে। দেশের সব পার্টিই কম-বেশি আমাকে এবং আমার দলকে সামনে রেখে ফায়দা তুলতে চায়। বিহার নির্বাচনের সময় কংগ্রেস আমার নাম ধরে বলেছে, আমি নাকি বিজেপির বি -টিম। ভোট কেটেছি। এদিকে হায়দরাবাদে আবার সেই কংগ্রেসই বলছে, হয় ওয়েইসির দলকে, নয়তো আমাদের ভোট দিন। বিজেপি আবার আমাকে নিয়ে অন্য কথা বলে চলেছে। কিন্তু এসবে যে আমার কিছু যায় আসে না, তা ওরা বুঝতেই পারছেনা।”
ওয়েইসির বক্তব্য, ”হায়দরাবাদের জনতা এ সবই দেখেছেন এবং বুঝেছেন। আমাকে মাঝে রেখে সব দলই ফায়দা নিতে চাইছে। সেটাও মানুষ বুঝতে পারছে৷ হায়দরাবাদের ভাল-মন্দে একমাত্র আমিই যে পাশে থাকবো, তাও মানুষ জানেন।”

এদিন ওয়েইসি আরও বলেছেন, ”হায়দরাবাদের মানুষকে বোকা বানিয়েছে অমিত শাহ ও তার পার্টি। কর্ণাটকে বন্যার সময় টাকা বিলিয়েছে সরকার। হায়দরাবাদে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবার ৮০ হাজার থেকে এক লাখ টাকা পেত। কিন্তু বিজেপি এক টাকাও দেয়নি। কেন্দ্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি। আমরা সেই সময় রোজ এক কোমর জলে নেমে মানুষকে রক্ষা করেছি। হিন্দু-মুসলমান বিচার করিনি।”

আরও পড়ুন-গুণ্ডা! অভিষেক-দিলীপ দ্বৈরথ আদালতের পথেই এগোচ্ছে

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...