Saturday, April 4, 2026

এখনই কলেজ নয়, আপাতত বাড়ি থেকেই চলবে ভার্চুয়াল ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

এখনই খুলছে না কলেজ-বিশ্ববিদ্যালয়। উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পরিস্থিতি ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়ে যাবে৷

আরও পড়ুন : ধন্দে সরকারি কর্মীরা, ডিএ মিলবে ১৬ ডিসেম্বরের মধ্যে?

এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা পরিস্থিতি বিবেচনা করে এখনই সশরীরে কলেজ-বিশ্ববিদ্যালয় ক্লাস নেওয়া যাবে না৷ আপাতত অনলাইনেই চলবে পঠন-পাঠন। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও ১৫ দিন ধরে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া চালিয়ে যেতে পারে বলেও জানিয়েছেন পার্থ। তিনি বলেন, “স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পাঠ্যক্রমগুলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শে কমানো হবে।” সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়া যায় কি না সেটা নিয়েও শুরু হয়েছে চিন্তাভাবনা৷

পার্থ আরও বলেন, বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয়। সেক্ষেত্রে কলেজ, বিশ্ববিদ্যালয় খুললে সংক্রমণের সম্ভাবনা আরও কয়েক গুণ বাড়তে পারে। তাই সেই সম্ভাবনার কথা মাথায় রেখে এখনই কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...