Tuesday, June 23, 2026

গান্ধী-মূর্তির উন্মোচনে এক মঞ্চে ফিরহাদ-অশোক, সামিল কংগ্রেস বিধায়কও

Date:

Share post:

মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচনের মঞ্চে একই সারিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের জনপ্রতিনিধিদের। সোমবার শিলিগুড়িতে কোর্ট মোড় লাগোয়া এলাকায় এমন ছবিই দেখা গেল। যেখানে মঞ্চে ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা পুরসভার প্রশাসক মণ্ডলীর মনোনীত প্রশাসক অশোক ভট্টাচার্য ও কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার সহ অনেকেই।

বিজেপিকে রুখতেই তাঁরা যে একটা জায়গায় এককাট্টা সেই বার্তা দিতেই কি এক মঞ্চে? যে প্রশ্ন এড়িয়ে পুরমন্ত্রী জানিয়ে দিয়েছেন, প্রশাসনিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির প্রসঙ্গ টেনে আনা ঠিক নয়। অশোকবাবু জানান, তাঁরা পুরসভার তরফে সরকারি কর্তা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন। পুর প্রশাসনের শীর্ষে থাকা পুরমন্ত্রী আসায় তাঁরা খুশি বলে জানান তিনি। এর মধ্যে রাজনীতি নেই বলে দাবি তাঁর।

তবে মাটিগাড়া নকশালবাড়ির কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার তৃণমূলকে বিঁধেছেন। তিনি জানান, অতীতে তাঁকে কোনও সরকারি অনুষ্ঠানে ডাকা হতো না, কোনও কমিটিতে রাখা হতো না, এখন তৃণমূলের হুঁশ ফিরেছে। আগামী দিনে সেই হুঁশ রেখে তৃণমূল চললে সকলেরই ভাল হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-নিজেই খোল বাজিয়ে নন্দীগ্রামে রাসযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...