Tuesday, April 7, 2026

পাশে ছিলাম-আছি-থাকব, ‘প্যাক আপ’ বিতর্কে জল ঢেলে শুভেন্দুর সমালোচনায় মদন

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে থাকে এবং রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে দলবদলে একের পর এক ঘটনা। বিধায়ক মিহির গোস্বামী পাশাপাশি প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরেছেন একাধিক নেতা। সম্প্রতি মন্ত্রিত্বের পাশাপাশি একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। এসব কিছুর মাঝেই ফেসবুক পোস্টে নিজের ছবি সহ তৃণমূল নেতা মদন মিত্রের ‘প্যাকআপ’ মন্তব্য জল্পনা বাড়ায় বঙ্গ রাজনীতিতে। তবে সে জল্পনা এদিন ফুৎকারে উড়িয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের জনপ্রিয় নেতা মদন। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি তৃণমূলে ছিলেন আছেন এবং থাকবেন।পাশাপাশি শুভেন্দু অধিকারীর দলবদলের সম্ভাবনার প্রসঙ্গ তুলে তাঁর তীব্র সমালোচনা করলেন মদন।

একদা রাজ্যের মন্ত্রী মদন মিত্র বর্তমানে সেভাবে তৃণমূলের তেমন কোনও বিশেষ রাজনৈতিক পদে না থাকলেও এখনও জনপ্রিয়তার শীর্ষে তিনি। সেটা ভালই বোঝা যায় তার ফেসবুক পেজ ‘সিটিজেন মদন মিত্র’-তে। সাম্প্রতিক প্যাকআপ বিতর্ক প্রসঙ্গে এদিন ফেসবুক লাইভে এসে মদন মিত্র বলেন, ‘গতকাল রাত থেকে একের পর এক ফোন পাচ্ছি সকলে জানতে চাইছেন হঠাৎ প্যাকআপ কথাটি কেন লিখেছি তবে পরিষ্কার করে বলি শুনুন..!’ এরপরই মদন মিত্র বলেন, ‘প্যাক আপ মানে শুধুই কোনও কিছু শেষ করে ফেলা? এভাবে আসলে প্যাক আপ মানে সবকিছু গুছিয়ে নিয়ে আসরে নামা। বুঝিয়ে দেওয়া তৃণমূলের ক্ষমতা ও জনপ্রিয়তা কতখানি। আর ২০২১ নির্বাচনে সেই দলকেই জেতানো।’

আরও পড়ুন:দিল্লি ঘেরার হুমকি কৃষকদের, সমাধান খুঁজতে মধ্যরাতে জরুরি বৈঠক

এর পাশাপাশি তৃণমূলের অন্দরের সাম্প্রতিক দলবদলের যে গুঞ্জন উঠেছে সে প্রসঙ্গে মুখ খুললেন মদন। সরাসরি শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমিও চপারে চড়িনি। তাই বলে কি জনপ্রিয় হইনি?’ তাঁর কথায়, ‘যাঁরা জনপ্রিয় বলে পদগুলো পেয়েছেন, তাঁদের ছ’বছর পর দেখব। রাজনীতির ময়দান থেকে যদি সরে যান, তাহলে তারপরও কতখানি জনপ্রিয় থাকেন।’ এরপর নিজের প্রসঙ্গ টেনে এনে মদন আবারও স্পষ্ট করে দেন তিনি তৃণমূলেরই বিশ্বস্ত সৈনিক। ফেসবুক লাইভে মদন মিত্র বলেন, ‘অনেকে ভাবেন আমার হয়তো এখন দুঃখ হয়, রাগ হয়। কিন্তু জানবেন, মদন মিত্র সেই আগের মতোই রয়েছে। যে প্রয়োজনে প্রাণ দেবে, কিন্তু বেইমানি করবে না।’

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...