Monday, April 27, 2026

যোগীকে সঙ্গে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

বারাণসী–প্রয়াগরাজ হাইওয়ে প্রকল্পের সূচনা উপলক্ষে সোমবার একদিনের বারাণসী সফরে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতির মাঝে এই প্রথমবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে এসেছেন প্রধানমন্ত্রী। এখানে হাইওয়ে প্রকল্পের সূচনা করার পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন দেশের নরেন্দ্র মোদি। পাশাপাশি দর্শন করলেন বারাণসী গঙ্গাতীরের দীপাবলির আলোকসজ্জা।

আরও পড়ুন:কৃষক বিক্ষোভে সংহতি, লাগাতার প্রচার শুরু কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির

সোমবার বারাণসীতে সড়ক উদ্বোধনের পর গঙ্গাবক্ষে ক্রুজ বিহার করে ডোমারি ঘাট থেকে ললিতা ঘটে যান নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে যোগী আদিত্যনাথ এর সঙ্গে তিনি পৌঁছন কাশী বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহে। চারজন পুরোহিতের উপস্থিতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো দেন তিনি। দর্শন করেন মহাদেবের আরতী। এরপর বেশ কিছুক্ষণ মন্দির চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এই মন্দিরের পার্শ্ববর্তী প্রায় ৫০ বর্গমিটার এলাকার সৌন্দর্যায়নের কাজ শুরু করেছেন উত্তরপ্রদেশ সরকার। এরপর সেখান থেকে বারাণসী গঙ্গাতীরে দেব দীপাবলি দর্শন করেন প্রধানমন্ত্রী। জানান, ‘এই দেব দীপাবলি অনুষ্ঠানে আমি সেই সকল মানুষকে শ্রদ্ধা জানাই যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান করেছেন।’ যোগীকে সঙ্গে নিয়ে দেব দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে ‘লেজার শো’ চাক্ষুষ করেন তিনি।

Related articles

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...