Wednesday, June 24, 2026

”মমতার সাথে মেদিনীপুর”, ৭ই মুখ্যমন্ত্রীর সভার আগে মেদিনীপুরে মহামিছিল তৃণমূলের

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। ৭ই মেদিনীপুরে “মেগা শো” তৃণমূলের। প্রধান বক্তা, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “দিদি আসছে চলো ভাই” স্লোগানে মমতার সভার আগে মেদিনীপুরে এককাট্টা ঘাসফুল শিবির।

মেদিনীপুর কলেজ মাঠে এই সভাকে কেন্দ্র করে সাজো সাজো রব। উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। একসপ্তাহ আগেই ব্যানার-পোস্টার-ফেস্টুনে ছয়লাপ। শুধু তাই নয়, চলছে মিছিল। যা মহামিছিলের রূপ নিচ্ছে। আজ, সোমবার মেদিনীপুর শহরে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। মিছিলের স্লোগান ছিল, ”মমতার সাথে মেদিনীপুর”। এদিনের মিছিলে পা মেলালেন জেলা তৃণমূলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : অরাজনৈতিক স্মরণসভায় রাজনীতির রং লাগালেন না শুভেন্দু

সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে ফের তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে মেদিনীপুর। একুশের নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী দুই শিবির। এবার দলীয় কর্মসূচিতে ঝাঁজ বাড়াতে খোদ মাঠে নামছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্যে মা-মাটি-মানুষের সরকার গড়তে অল-আউট ঝাঁপাচ্ছেন তিনি। এবং তারই অঙ্গ হিসেবে ফের মেদিনীপুরকে সামনে আনলেন মমতা। রাজ্যে যখনই কোনও রাজনৈতিক “সঙ্কট” তৈরি হয়েছে, তখনই উঠে এসেছে মেদিনীপুরের নাম। মেদিনীপুরের ভূমিকা তাই বাংলার রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। আর তাই আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে বিশাল রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

ইতিমধ্যেই জেলা নেতৃত্ব সমাবেশের তোড়জোড় শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশকে সামনে রেখে এখন থেকেই মেদিনীপুরের স্লোগান, “আর কোনও কথা নাই, দিদি আসছে চলো ভাই”। এই স্লোগানকে সামনে রেখে এবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সফল করতে কোমর বেঁধে নেমে পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। সোমবার থেকে থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে প্রচার অভিযান।

আরও পড়ুন : ‘কল্যাণ ঠিক করছেন না, এরাই জোর করে বিজেপিতে পাঠাচ্ছে শুভেন্দুকে’, মুখ খুললেন শিশির

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। জেলায় তৃণমূল কংগ্রেস পরিবার এককাট্টা। এবারের সমাবেশ জেলায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলেই বিশ্বাস করেন তাঁরা। তার আগে হয়ে গেল মহামিছিল। এদিন বিকেলে রণ-পা, ব্যান্ড , টোটো সহযোগে মেদিনীপুর শহরে রিং রোড পরিক্রমা করে এই মিছিল। এদিনের মিছিলকে ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...