Friday, April 3, 2026

শুরু রাস উৎসব, স্যানিটাইজার হাতে দিয়েই রাসচক্র ঘোরাচ্ছেন ভক্তরা

Date:

Share post:

রবিবার সন্ধেয় রীতি মেনে মহা সমারোহেই শুরু হয়েছে কোচবিহারের রাস উৎসব। প্রথা মেনে পুজোপাঠের পরে রাত ৯টা নাগাদ রাস উৎসবের উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। রীতি মেনে কোচবিহারের জেলাশাসকই হন কোচবিহারের রাজ পরিবারের প্রতিনিধি।

এবার রাসমেলা হচ্ছে না। কারণ, করোনার প্রকোপ। তা বলে ভক্তরা রাসচক্র ঘোরাবেন না তা হয় না। কোচবিহারের সেই আলতাফ মিয়াঁর তৈরি রাসচক্র ঘোরাতে হাজির বহু মানুষ। কোভিড বিধি মেনে রাসচক্র ঘোরানোর আগে প্রত্যেকের হাত স্যানিটাইজ করার ব্যবস্থা হয়েছে। কোচবিহারের জেলাশাসক জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে যাবতীয় নিয়ম মেনে রাস উৎসবে যাতে আগ্রহীরা অংশ নিতে পারেন সেই বন্দোবস্ত করেছে প্রশাসন।

রাস উৎসবে মেলা না হলেও ইতিউতি স্টল চোখে পড়ছে। কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ উৎসব হল রাস। অতীতে তাতে অংশ নিতে দেশ-বিদেশের লোকজন আসতেন। এখনও ভুটান, নেপাল থেকেও লোকজন যাতায়াত করেন। বাংলাদেশের স্টলও হতো। এবার করোনার কারণে তা হবে না। কিন্তু, লাগোয়া অসম থেকে অনেকে এসেছেন রাস উৎসবে রাস চক্র ঘোরাতে।

আরও পড়ুন-রাজ্যের মধ্যে থেকেই গোর্খাল্যান্ডের স্বপ্ন পূরণ হবে, ভিড়ে ঠাসা সভায় বললেন রোশন

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...