Friday, April 3, 2026

সংশোধনাগার থেকে পালালো দুই সাজাপ্রাপ্ত বন্দি, চলেছে তল্লাশি

Date:

Share post:

সংশোধনাগার থেকে পালিয়ে গেল দুই সাজাপ্রাপ্ত বন্দি। নাম মিঠুন দাস ও মনোজিত বিশ্বাস। তারা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়েছে।

জানা গিয়েছে, মিঠুন দাসের বাড়ি বারাসত থানার নিবেদিতা পল্লিতে, অপর জন মনোজিত বিশ্বাস, তার বাড়ি উল্টোডাঙা থানার বাসন্তী কলোনিতে। সূত্রের খবর, কয়েকমাস আগে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে দু’জনকে নিয়ে আসা হয়েছিল মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। তবে কোন মামলায় তারা কারাবন্দি তা এখনও পর্যন্ত জানা যায়নি। সোমবার সন্ধেয় দুই বন্দির নিখোঁজ হওয়ার ঘটনা নজরে আসে জেল কর্তৃপক্ষের। এর পরেই দুই বন্দিকে খোঁজার জন্য তৎপর হয় পুলিশ।

ইতিমধ্যেই শহরের এন্ট্রি ও এগজিট পয়েন্টগুলিতে নাকা চেকিং চালানো হচ্ছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে। জেলের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে বন্দিরা পালিয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। একইসঙ্গে জেলের নজরদারিও প্রশ্নের মুখে। যদিও ঘটনায় মুখে কুলুপ এঁটেছে জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-কৃষি আইনের প্রতিবাদে এবার এনডিএ ছাড়ার হুমকি আরএলপির

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...