Monday, April 6, 2026

ফের হার ইস্টবেঙ্গলের, মুম্বই সিটিএফসির কাছে ০-৩ গোলে হারল রবি ফাউলারের দল

Date:

Share post:

ফের হার এসসি ইস্টবেঙ্গলের। আইএসএলের দ্বিতীয় ম‍্যাচে তারা ০-৩ গোলে হারল মুম্বই সিটিএফসির কাছে। মুম্বইয়ের হয়ে জোড়া গোল অ‍্যাডাম লেফন্ডের, অপর গোলটি করেন সান্টানার।

ম‍্যাচে এদিন শুরুতেই ধাক্কা খায় লাল-হলুদ শিবির। খেলার বয়স তখন মাত্র ৫ মিনিট। চোটের কারনে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল অধিনায়ক ড‍্যানি ফক্স। এর পরই ডিফেন্সে ধাক্কা খায় রবি ফাউলারের দল। একের পর এক আক্রমনে ঝাপায় মুম্বই সিটিএফসি। যার ফলে ম‍্যাচের ২০ মিনিটে গোলের দড়জা খুলে ফেলে মুম্বই । মুম্বইয়ের হয়ে ১-০ করেন অ‍্যাডাম লে ফন্ডার।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ক‍্যামব‍্যাক করার চেস্টা করে রবি ফাউলারের ইস্টবেঙ্গল। কিন্তু পজেটিভ স্ট্রাইকিং এর অভাবে কাজের কাজ করতে ব‍্যর্থ হয় তারা। তবে এরই মাঝে আক্রমনের ঝাঁজ বাড়ায় সার্জিও লবেরার মুম্বই সিটিএফসি। ম‍্যাচের ৪৭ মিনিটে পেনাল্টি পায় মুম্বই। আর সেই পেনাল্টি থেকে মুম্বইকে ২-০ গোলে এগিয়ে দেন লে ফন্ডে। ম‍্যাচের ৫৮ মিনিটে মুম্বই সিটিএফসির হয়ে তিন নম্বর গোলটি করেন সান্টানা। এরপর ম‍্যাচে ফিরে আসার চেস্টা চালায় রবি ফাউলারের দল। ম‍্যাচের ৬৭মিনিটে বলবন্তকে বসিয়ে জেজেকে নামায় রবি। তবে কাজের কাজ কিছু হয়নি। এদিনও ম‍্যাচে ব‍্যর্থ লাল-হলুদের বিদেশি ব্রিগেড। পাশাপাশি ব‍্যর্থ স্ট্রাইকিং লাইন ও।

আরও পড়ুন- মাদার টেরেসার পর ফের বাংলা থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিয়ন ডিবেটে মমতা

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...