Friday, April 3, 2026

ফিরহাদ-সাধন বৈঠক, আপাতত বিবৃতিহীন থাকার অনুরোধ

Date:

Share post:

ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করলেন সাধন পাণ্ডে। আর সুযোগ পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান নেতা। বললেন, পরেশের কারণে এলাকার মানুষ তৃণমূল বিরোধী হচ্ছেন।

আরও পড়ুন : এখনও অনড়, উল্টে পিকের টিমকেই প্রশ্ন ছুঁড়লেন তৃণমূল বিধায়ক শীলভদ্র

সাধন পান্ডে ও পরেশ পালের মধ্যে অম্ল-মধুর সম্পর্ক রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। সম্প্রতি একটি বিজয়া সম্মিলনী সভায় সাধন সরাসরি পরেশের ইলিশ উৎসব, ফুটপাতে মূর্তি তৈরির তুমুল সমালোচনা করেন। বলেন, এলাকার মানুষ প্রশ্ন তুলছেন বিধায়ক সম্পর্কে। পাল্টা পরেশ ‘ছাগল’ বলেন। আক্রমণ করেন সাধন-কন্যাকেও। সে নিয়েই মূলত মঙ্গলবার নবান্নে ফিরহাদের সঙ্গে বৈঠক।

সাধন পরিষ্কার জানান, এলাকায় পরেশ এমন কাজ করছে, কর্মীদের মধ্যে বিষ ছড়াচ্ছেন যে কাজ করতে অসুবিধা হচ্ছে। ফিরহাদ শোনার পর আপাতত সাধনকে বিবৃতি না দেওয়ার অনুরোধ করেন। সাধন কথা দিলেও উল্টো দিক থেকে মন্তব্য এলে তিনি চুপ করে থাকবেন না, তা পরিষ্কার করে দেন। ফিরহাদ পরেশের সঙ্গেও বসতে পারেন বলে খবর।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...