Friday, June 26, 2026

ধাক্কা লেগে গাড়িতে আগুন, বড়সর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ফর্মুলা ওয়ানের চালক

Date:

Share post:

বড়সর দুর্ঘটনার থেকে প্রাণে বাঁচলেন হাস ফর্মুলা ওয়ান দলের চালক রোমাঁ গ্রোসাঁ। তাঁর গাড়ি গিয়ে ধাক্কা মারতেই মূহুর্তে আগুন লেগে যায়। সেই সময় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় ২১৫ কিমি।

বিশ্বের এক নম্বর রেসিং গেম ফর্মুলা ওয়ান। এই রেসিং গেমের ভক্ত গোটা বিশ্ব। ভক্তের তালিকায় রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকারও। এই গেমে জীবনের ঝুঁকি নিয়ে এফ১-এর ট্র‍্যাকে নামেন বিশ্বের সেরা ড্রাইভাররা।

বাহরিন গ্রাঁ প্রি-র রেস ডে-তে ঘটল ভয়াভয় দুর্ঘটনা। রবিবার হাস ফর্মুলা ওয়ান দলের চালক এদিন এফ১-এর ট্র‍্যাকে নামেন। আর সেখানেই বিপত্তি। রেস শুরু হওয়ার পর তাঁর গাড়ি গিয়ে ধাক্কা মারে। আর ধাক্কা লাগতেই বিপত্তি। নিমিষে দু টুকরো হয়ে, আগুন লেগে যায় গাড়িটিতে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেড় করে আনা হয় রোমাঁকে। এই মূহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন রোমাঁ।

আরও পড়ুন-ডার্বি অতীত, ওড়িশা এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...