Monday, March 16, 2026

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত, আতঙ্কে ঘরছাড়া ২৭০০

Date:

Share post:

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে জেগে উঠেছে ইলে লিউতোক আগ্নেয়গিরি। ভয়াবহ অগ্ন্যুৎপাতে চার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। এলাকা ছেড়ে পালিয়েছে ২৭০০-র বেশি মানুষ।
রবিবার আগ্নেয়গিরি থেকে ছাই, লাভা বেরিয়ে আসতে শুরু করে। বিষাক্ত গ্যাস এবং লাভার স্রোত সম্পর্কে মানুষকে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। কোনও কোনও আগ্নেয়গিরি বেশিমাত্রায় সক্রিয় থাকলেও পুরোপুরি অগ্ন্যুৎপাত হতে কয়েক সপ্তাহ এমনকী কয়েকমাসও লেগে যেতে পারে।
ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৬০০ কিলোমিটার পূর্বে হঠাৎই এই আগ্নেয়গিরি থেকে ছাই, লাভা বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
পরিস্থিতি খতিয়ে দেখে ২৬ টি গ্রামের প্রায় ২৭৮০ মানুষ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এ পর্যন্ত কেউ হতাহত হননি।
আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা উদ্গিরণের ফলে গরম মেঘ, লাভা স্রোত, লাভা-ধস ও বিষাক্ত গ্যাসে এলাকা ছেয়ে গিয়েছে । পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঝুঁকি বাড়ার আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে ইন্দোনেশিয়ার ‘ভলক্যানোলেজি এন্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার’।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...