Tuesday, June 16, 2026

শেহলার বিরুদ্ধে বিজেপির হাতে ‘অস্ত্র’ তুলে দিলেন বাবা, পাল্টা কুকীর্তি ফাঁস করলেন মেয়ে

Date:

Share post:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও কাশ্মীরের পরিচিত রাজনৈতিক মুখ শেহলা রশিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তাঁরই বাবা আব্দুল রশিদ। নিজের মেয়েকে সন্ত্রাসবাদী সংগঠনের মদতপুষ্ট বলে উল্লেখ করেছেন তিনি। কট্টর বিজেপি বিরোধী শেহলার বিরুদ্ধে এমন অপ্রত্যাশিত ‘অস্ত্র’ পেয়ে উল্লসিত গেরুয়া শিবির। অবশ্য বাবার আনা সব অভিযোগ উড়িয়ে দিয়ে জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেত্রীর স্পষ্ট বক্তব্য, ঘটনাচক্রে ওই ব্যক্তি আমার বাবা। কিন্তু নিজের স্ত্রী ও মেয়েদের উপর অত্যাচারের অভিযোগে তাঁকে বাড়িতে ঢুকতে বারণ করেছে আদালত। ব্যক্তিগত আক্রোশ মেটাতে এখন উনি আমার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারের পথ নিয়েছেন।

কাশ্মীরের পরিচিত মুখ ও প্রাক্তন ছাত্রনেত্রী শেহলা সম্প্রতি রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। বরাবরই তিনি বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সরব। জম্মু কাশ্মীরের নাগরিক অধিকার, ৩৭০ ধারা সহ একাধিক ইস্যুতে তিনি কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার। রাজনৈতিকভাবে গেরুয়া শিবিরের চক্ষুশূল শেহলার বাবাই এবার মেয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে বিজেপির হাতে রসদ তুলে দিয়েছেন।

জম্মু কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংকে শেহলার বাবা আব্দুল রশিদ জানিয়েছেন, প্রাক্তন আইএএস অফিসার শাহ ফয়জল বহুদিন আগে তাঁর সঙ্গে রাজনীতিতে যোগ দেওযার অনুরোধ করেছিলেন তাঁকে। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তাঁর ফিরিয়ে দেওয়া ডিলটি হাসিমুখে গ্রহণ করেছেন মেয়ে শেহলা। বাবার অভিযোগ, বিনিময়ে শেহলা নাকি তিন কোটি টাকা নেন।আব্দুল রশিদের আরও অভিযোগ, এই ডিলের বিপুল টাকা এসেছিল এমন ব্যক্তিদের থেকে, যারা সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দেওয়ার ঘটনায় অভিযুক্ত। আব্দুল রশিদ বলেন, মেয়েকে এই কাজে বারণ করায় শেহলার ব্যক্তিগত দেহরক্ষী শাকিব আহমেদ তাঁকে লাগাতার খুনের হুমকি দিচ্ছেন।

অভিযোগ প্রকাশ্যে আসতেই সপাটে তা উড়িয়ে দিয়েছেন শেহলা। তাঁর কথায়, খাতায়কলমে বাবা হিসেবে পরিচিত ওই ব্যক্তি তাঁর মা ও তাঁদের দুই বোনের উপর লাগাতার অত্যাচার করেছেন। এখন নিজেই বেকায়দায়। নভেম্বরে এক আদালতই এই ব্যক্তিকে তাঁদের বাড়িতে ঢুকতে বারণ করেছে। সে কথাই মনে করিয়ে দিয়েছেন তাঁদের দেহরক্ষী।

আরও পড়ুন- রাজ্যপালকে “দেশলাই কাঠি”, দিলীপকে “গুন্ডা” বলে কটাক্ষ কাকলির

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...