Tuesday, May 26, 2026

বিশেষ চাহিদা সম্পন্নদের মাসে ৩ হাজার টাকা ভাতা

Date:

Share post:

বিশ্ব প্রতিবন্ধী দিবসে শিলিগুড়িতে মিছিল। ওঁরা সকলেই বিশেষ চাহিদা সম্পন্ন। কেউ দেখতে পায় না আবার কেউ কথা বলতে পারে না। আরও নানা ধরনের সমস্যা রয়েছে অনেকের। কিন্তু সব প্রতিবন্ধকতাকে জয় করার মানসিকতা যে ওদের মধ্যে জোরদার হয়েছে সেটাই মিছিলে পা মিলিয়ে ওরা দেখিয়ে দিলেন। বুধবার শিলিগুড়িতে জলপাইমোড় থেকে শিলিগুড়ি থানা হয়ে ফের সেখানে পৌঁছে যায় মিছিল। সারি সারি দৃষ্টি প্রতিবন্ধী ও মূক ও বধিররা মিছিলে পা মিলিয়েছেন বোঝার পরে তা দেখতে দুপাশে দাঁড়িয়ে যান অনেকেই। তাঁদের উৎসাহও দেন অনেকে।

২ ডিসেম্বর, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া ও বিকলাঙ্গ (প্রতিবন্ধী) সেবা সংস্থা। মিছিলের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক শীর্ষেন্দু পাল। পদযাত্রায় অংশ নেন বিশ্ববরেণ্য ভারোত্তোলক অশোক চক্রবর্তী, টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ভারোত্তোলক শ্যামল বিশ্বাস, কৃষ্ণেন্দু দাস, বিশিষ্ট আইনজীবী কল্যাণ সাহা, সংস্থার আহ্বায়ক বিমল বণিক, নর্থ বেঙ্গল ফিল্ম অ্যাসোসিয়েশনের সঞ্জয় বর্মন, রমেশ দাস ও আরও অনেক বিশিষ্টজন।

সংস্থার তরফে আহ্বায়ক বিমলবাবু জানান, প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল তৈরি করা, প্রতিটি প্রতিবন্ধীর জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা, হাসপাতালে প্রতিবন্ধীদের জন্য শয্যা সংরক্ষণ করা, হাতের কাজ জানা প্রতিবন্ধীদের জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে। মিছিল শেষে বিশেষ চাহিদা সম্পন্নদের বস্ত্র বিলি করা হয়। মাস্কও দেওয়া হয় সকলকে। পরে মধ্যাহ্নভোজন হয়।

আরও পড়ুন-রাজ্যপালের টিকার ট্রায়ালের ঝুঁকি নিতে নারাজ নাইসেড

Related articles

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...