Monday, April 13, 2026

আবারও টলিউডে শোকের ছায়া, প্রয়াত অভিনেতা রাজু ঠক্কর

Date:

Share post:

আবার ধাক্কা টলিউডে! ২০২০ সাল শেষ হতে যায় কিন্তু খারাপ খবর আসা বন্ধ হয়নি। বরং একের পর এক মৃত্যু মিছিল হয়েই চলেছে। থামার কোনো নাম নেই।

প্রয়াত অভিনেতা রাজু ঠক্কর। করোনায় আক্রান্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।পরিবার সূত্রে জানা যাচ্ছে, শনিবার রাতে কোভিড নিয়ম বিধি মেনে ধাপায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

সিনেমাতে অভিনয়ের আগে পরিচালক বীরেশ চট্টোপাধ্যায়ের হাত ধরে টেলি ধারাবাহিকে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা রাজু ঠক্কর। অঞ্জন চৌধুরীর ‘মহান’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। রামগোপাল বার্মার ‘সরকার’ এবং অঞ্জন দত্তের হিন্দি ছবি ‘বড়দিন’ এ ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন।

আরও পড়ুন : আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন কর্তা বীরেন সাহা প্রয়াত

৯০ দশক থেকে ২০২০ পর্যন্ত একের পর এক সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। রাজু ঠক্করের পরিবার সূত্রে জানা যাচ্ছে, অসুস্থ হওয়ার আগেও তিনি একটি ছবির শুটিং করেছিলেন। দেখতে ভিলেনের মত হলেও, মানুষটা ছিলেন অত্যন্ত অমায়িক ও শান্ত। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...