Saturday, April 4, 2026

হারের কারণ হিসাবে ভারতীয় ফুটবলারদের কাঠগড়ায় তুললেন ইস্টবেঙ্গল কোচ ফাউলার

Date:

Share post:

ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্স নিয়ে মুখ খুললেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। মঙ্গলবার আইএসএলের দ্বিতীয় ম‍্যাচে মুম্বই সিটিএফসির কাছে ০-৩ গোলে হারে ইস্টবেঙ্গল। হারের কারন হিসাবে ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্সকে কাঠগড়ায় দাঁড় করান ফাউলার।

ডার্বি ম‍্যাচের হারের পর, মুম্বইয়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লড়াই ছিল ইস্টবেঙ্গলের কাছে। কিন্তু তা আর কোথায়? বরং মঙ্গলবার মুম্বইয়ের বিরুদ্ধে জঘন‍্য ফুটবল খেলে লাল-হলুদ ব্রিগেড। ড‍্যানি ফক্স চোট পেয়ে মাঠ ছাড়তেই বেড়িয়ে আসে দলের নড়বরে ডিফেন্স লাইন। শুধু ডিফেন্স নয়, দলের অ‍্যাটাকিং লাইন নিয়ে ও ওঠে একাধিক প্রশ্ন। ডার্বি ম‍্যাচে যে প‍্যারফমেন্স দলের স্ট্রাইকিং লাইন দেখিয়েছে, সেই ছবি ধরা পড়ল মুম্বই ম‍্যাচেও।

মুম্বইয়ের কাছে ম‍্যাচ হেরে হতাশ ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। ম‍্যাচ শেষে তিনি বলেন,” দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্স দেখলে মনে হয় না এরা কোন কোচের তত্ত্বাবধানে অনুশীলন করেছে। ভারতীয় ফুটবলারকে আরও দায়িত্ব নিতে হবে।” লাল-হলুদের কোচের কথায় পরিষ্কার, ভারতীয় ফুটবলারদের প‍্যারফমেন্সে সন্তুষ্ট নন তিনি। এরপাশাপাশি দলের ডিফেন্স নিয়েও মুখ খুললেন ইস্টবেঙ্গলের হ‍্যেডস‍্যার।

শনিবার আইএসএলের তৃতীয় ম‍্যাচে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তার আগে চিন্তায় লাল-হলুদ কোচ। কারন মুম্বই ম‍্যাচে চোটের কারনে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গল অধিনায়ক। নর্থইস্টের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কিনা ড‍্যানি ফক্স, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...