Monday, June 8, 2026

মাঝেরহাট ব্রিজের নাম বদলে “জয় হিন্দ ব্রিজ”, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই বহু চর্চিত নব কলেবরে সেজে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। আগামীকাল, বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে পরের দিন থেকেই চালু হয়ে যাবে যান চলাচল৷ কলকাতার সঙ্গে ফের দক্ষিণ চব্বিশ পরগণার যোগাযোগ সহজ হবে৷

কিছুটা দ্বিতীয় হুগলি সেতুর আদলের নকশায় তৈরি হয়েছে মাঝের হাটের নবনির্মীত ব্রিজ। বিদেশ থেকে আনা হয়েছে কেবল। ৮৪ টি কেবল লাগানো হয়েছে। ক্র্যাশ ডিভাইডার, পিচের রাস্তা রয়েছে৷ আর উদ্বোধনের ঠিক আগেই মাঝেরহাট ব্রিজের নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী৷ নেতাজী সুভাষচন্দ্র বসুকে সম্মান জানাতে মাঝেরহাট ব্রিজের নতুন নাম “জয় হিন্দ ব্রিজ”৷

আরও পড়ুন:এবার দিলীপের ‘বিয়ে’ নিয়ে কটাক্ষ করলেন কল্যাণ

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ১১৭ নম্বর জাতীয় সড়ক ডায়মন্ডহারবার রোডের ওপরে আচমকা ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ৷ মৃত্যুর ঘটনাও ঘটেছিল। ব্রিজ না থাকায় প্রায় দু’বছর বেহালা ও দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দাদের অনেক ঘুরপথে অনেক বেশি টাকা খরচ করে, সময় ব্যয় করে কলকাতায় যাতায়াত করতে হচ্ছিল৷ এবার সেখান থেকে রেহাই পাবেন তাঁরা।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...