Saturday, April 4, 2026

একই ওড়নায় ঝুলন্ত যুগলের দেহ উদ্ধার মালদায়

Date:

Share post:

একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী প্রেমিক যুগল। ঝুলন্ত দেহ উদ্ধার মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নসরপুরে। আত্মঘাতী ওই দুজনের নাম পবিত্র সিংহ (১৭) ও যুবতীর নাম নিরূপা সিংহ (১৫)। দুজনেরই বাড়ি কুশীদা গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে। ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : আজ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন, সেজে উঠেছে মাঝেরহাট ব্রিজ

বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে এই ঘটনা দেখতে পান নশরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজেন সিংহ। তিনিই খবর দেন এলাকাবাসী এবং দুজনের বাড়িতে। ওই যুবতীর পরিবারের তরফে জানা গেছে, প্রতিদিনের মত বুধবারও খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিল মেয়ে। কিন্তু সকালে উঠে তিনি আর মেয়েকে দেখতে পাননি। তারপরই এই খবরটি আসে। ওই যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, সে গতকাল ট্রাক্টর নিয়ে বেরিয়েছিল কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন : আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলন ঘিরে মধ্যরাতে ধুন্ধুমার সল্টলেক- শিয়ালদহে

মৃত দুজনের পরিবারের তরফে কোনরকম সম্পর্কের কথা অস্বীকার করা হয়েছে। তাদের দুজনকে একসাথে কোনদিন দেখা যায়নি। তবে মেয়েটির বাড়ি থেকে যুগলের একটি ছবি উদ্ধার হয়েছে। যা দেখে অনুমান তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দেহ দুটি উদ্ধার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...