Monday, June 22, 2026

কেন্দ্রের জনবিরোধী বিলের প্রতিবাদে কী পদক্ষেপ? টুইটে জানালেন মমতা

Date:

Share post:

কৃষি বিলের বিরোধিতায় এবার জোরদার আন্দোলনে নামছে তৃণমূল কংগ্রেস। এই বিষয় বৃহস্পতিবার, টুইট করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি কৃষকদের, তাদের জীবন ও জীবিকা সম্পর্কে খুব উদ্বিগ্ন। জিওআইকে অবশ্যই কৃষক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে। দ্রুত সেটি না করলে আমরা দেশ জুড়ে আন্দোলনে নামব”।

প্রথম থেকেই তৃণমূল কৃষি বিল-সহ কেন্দ্রের জনবিরোধী বিলের বিরোধিতা করে। এদিন, টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “কেন্দ্রীয় সরকারকে এই জনবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। জিওআই সব বিক্রি করছে”। রেলওয়ে, এয়ার ইন্ডিয়া, কয়লা, বিএসএনএল, বিএইচএল, ব্যাংক, প্রতিরক্ষা এই সব বিক্রি করা যাবে না এবং বেসরকারীকরণ নীতি প্রত্যাহার করার দাবি জানান মমতা। তিনি কটাক্ষ করে বলেন, “জাতীয় কোষাগারগুলি বিজেপির দলীয় সম্পত্তিতে রূপান্তরিত হতে দেবে না”।

আরও পড়ুন : হাইকোর্টে ডাক্তার গড়াইয়ের বকেয়া মিটিয়ে দেওয়ার মুচলেকা রাজ্যের স্বাস্থ্যসচিবের

৪ ডিসেম্বর শুক্রবার তৃণমূলের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী দিনে আন্দোলনের রূপরেখা নির্দিষ্ট করা হবে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...