Friday, April 3, 2026

অনড় মনোভাব, সরকারের দেওয়া মধ্যাহ্নভোজ বয়কট করলেন কৃষক নেতারা

Date:

Share post:

প্রতিজ্ঞায় এককাট্টা। তারই প্রতিফলন দেখল গোটা দেশ। বৃহস্পতিবার কৃষক বিদ্রোহের অষ্টম দিনে দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের বৈঠকে এক বেনজির চিত্র উঠে এল। বৈঠক চলাকালীন কেন্দ্রীয় সরকারের দেওয়া কোনও আতিথ্য গ্রহণ করেননি কৃষক প্রতিনিধিরা। তাঁরা কেউ চা বা কফি মুখেও তোলেননি। এরপর মধ্যাহ্নভোজের বিরতিতে তাঁদের খাবার খাওয়ার আমন্ত্রণ জানায় সরকার। সপাটে তা প্রত্যাখ্যান করে কৃষক নেতারা বলেন, আমাদের লঙ্গর আমাদের সঙ্গে আছে। এরপর দেখা যায়, বিজ্ঞান ভবনের বাইরে অপেক্ষমান একটি ভ্যান থেকে দ্রুত খাবার পৌঁছে গেল কৃষক প্রতিনিধিদের কাছে। একটি হলঘরের মেঝেতে কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে মধ্যাহ্নের আহার দ্রুত সারলেন তাঁরা। পরে এই বিষয়ে এক কৃষক নেতার বক্তব্য, আমরা এখানে সরকারের কাছে নিজেদের দাবি আদায় করতে এসেছি। ওরা চরম কৃষকবিরোধী আইন এনে আমাদের মৃত্যু পরোয়ানা দেখাচ্ছেন। আমরা কেন ওদের আতিথ্য গ্রহণ করব? ভাবল কী করে? গত আটদিন ধরে আমাদের সহযোদ্ধারা রাস্তায়, ময়দানে অশেষ কষ্ট ভোগ করছেন, আর আমরা সরকারের সঙ্গে এক টেবিলে বসে খাবার খাব, এটা কি সম্ভব? আমরা বরং বলছি, সরকারের সামনে এটাই শেষ সুযোগ। কৃষি আইন বাতিলের দাবি না মানলে দেখবে আমরা আর কী কী করতে পারি।

আরও পড়ুন- রাজ্যের পড়ুয়াদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী, কী পাচ্ছে তারা?

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...