Sunday, June 14, 2026

অভিষেক ম‍্যাচে দুরন্ত বোলিং টি নটরাজের, প্রশংসায় বিরাট কোহলি

Date:

Share post:

বুধবার অভিষেক ম‍্যাচে দুরন্ত প‍্যারফমেন্স করলেন টি নটরাজ। ভারত- অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসাবে যোগ দেন টি নটরাজ। সেখান থেকেই ভারতীয় দলের জায়গা করে নেন তিনি।

বুধবার ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। সেখানে ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন টি নটরাজ। তাঁর দুরন্ত ইয়র্কারে কুপোকাত হয়ে যায় অজি ব‍্যাটসম‍্যানরা।

আরও পড়ুন : সিএবিতে মহারাজ, অভিষেক ডালমিয়ার সঙ্গে সময় কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

অস্ট্রেলিয়ার ব‍্যাটসম‍্যানদের ঘুম উড়িয়ে দেওয়া এই টি নটরাজের শুরুটা ছিল খুবই কষ্টের। বাবা সালেম স্টেশনে কুলির কাজ করতেন। মা চালাতেন একটি ছোট্ট দোকান। পাঁচ সন্তানের পেট চালানোর জন‍্য পরিচারিকার কাজও করেছেন তিনি। নটরাজ বাড়ির বড় ছেলে। ৯ বছর আগে তামিলনাড়ুর সালেমে টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহন করেন নটরাজ। সেই প্রতিযোগিতায় নটরাজের দুরন্ত বোলিং দেখে মুগ্ধ হন ছোটবেলার কোচ জয়প্রকাস। সেখান থেকেই বড় ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু করেন নটরাজ।

২০১৬ তে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ডিন্ডিগুল ড্রাগন্স দলে সুযোগ পান নটরাজ। সেখানে দুরন্ত প‍্যারফমেন্স করেন তিনি। ২০১৭ সালে আইপিএলে প্রথম সুযোগ। পাঞ্জাবের হয়ে যাত্রা শুরু করেন নটরাজ। ২০১৮ সালে সানরাইজ হায়দরাবাদে সুযোগ পান তিনি। চলতি মরশুমে আইপিএলে দুরন্ত বোলিং করেন তামিলনাড়ুর এই বোলার।

চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে নেট বোলার হিসাবে সুযোগ পান তিনি। সেখান থেকে ভারতীয় দলে সুযোগ। একেবারে রূপকথার গল্প নটরাজের জীবন কাহিনী। নটরাজের বোলিং এর প্রশংসায় ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

Related articles

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...